সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

সুনামগঞ্জ-৪ আসনে জমিয়তের প্রার্থী মুখলিছুর রহমানের সমর্থনে সমাবেশ

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১০:৪০:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১০:৪০:০৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জ-৪ আসনে জমিয়তের প্রার্থী মুখলিছুর রহমানের সমর্থনে সমাবেশ
স্টাফ রিপোর্টার :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরীর সমর্থনে উলামা-মাশায়েখ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুর ২টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক মিলনায়তনে সদর উপজেলা ও পৌরসভা জমিয়তের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। দুটি অধিবেশনে সভাপতিত্ব করেন সদর উপজেলা জমিয়তের সহসভাপতি মাওলানা হাফিজ নাজমুল ইসলাম ও পৌরসভা জমিয়তের সভাপতি মাওলানা রুকন উদ্দীন। যৌথভাবে সঞ্চালনা করেন সদর উপজেলা সাধারণ স¤পাদক মাওলানা রমজান হোসাইন এবং পৌরসভার সাধারণ স¤পাদক মাওলানা মুবাশ্বির আলী বর্মাউত্তরী। সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মাওলানা হাম্মাদ আহমদ গাজিনগরী, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী এবং জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ। টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন দারুল হিকমাহ আল ইসলামিয়া সুনামগঞ্জের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও সুনামগঞ্জ-৪ আসনের প্রার্থী মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরী। সমাবেশে জমিয়তের প্রবীণ মুরুব্বি মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা আব্দুল মুক্তাদির, মাওলানা মাহমুদ হোসাইন, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা আব্দুল হক আহমদী, মাওলানা আব্দুর রকিবসহ জেলা, উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্তরের উলামা-মাশায়েখ, যুবনেতা ও সুধীজন উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স