সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

মতপার্থক্যের জেরে এবি পার্টি থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার রাজ্জাক

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৪ ০৮:৩৬:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৪ ০৮:৩৬:২৯ পূর্বাহ্ন
মতপার্থক্যের জেরে এবি পার্টি থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার রাজ্জাক
সুনামকণ্ঠ ডেস্ক :: এবি পার্টির প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়েছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। শনিবার (৭ সেপ্টেম্বর) লন্ডন থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। রাজ্জাক বলেন, এবি পার্টির সঙ্গে কিছু ক্ষেত্রে মতপার্থক্য তৈরি হওয়ায় দলটির প্রধান উপদেষ্টার পদ ছেড়েছেন। এর আগে ২০১৮ সালে একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চেয়ে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছিলেন আব্দুর রাজ্জাক। ২০২১ সালে সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবীকে প্রধান উপদেষ্টা করার ঘোষণা দেয় এবি পার্টি। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরেই ব্রিটেনে অবস্থান করছেন। সেখান থেকে অনলাইনে দলীয় ফোরামে অংশ নিতেন। একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে ভিন্নমত পোষণ করে একদল নেতাকর্মী ২০১৯ সালে বেরিয়ে এসে জন-আকাক্সক্ষার বাংলাদেশ নামে একটি নতুন মঞ্চ গঠন করেন। পরে সেটি রাজনৈতিক দল হিসেবে ‘আমার বাংলাদেশ পার্টি’ এবি পার্টি নামে আত্মপ্রকাশ করে ২০২০ সালের ২ মে। আওয়ামী সরকার পতনের পর গত ২১ আগস্ট রাজনৈতিক দল হিসেবে অবশেষে নিবন্ধন পায় এবি পার্টি। এদিকে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, গত কয়েকমাস যাবত ব্যারিস্টার রাজ্জাক প্যানক্রিয়াসে ক্যান্সারজনিত মারাত্মক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি আছেন। চলতি সপ্তাহে তার ঝুঁকিপূর্ণ অপারেশন হবে। তাই তিনি আমাদের দলের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন