সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

তাহিরপুরে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০৯:১৯:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০৯:১৯:৪৬ পূর্বাহ্ন
তাহিরপুরে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলায় দুই ব্যবসায়ীকে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে হেয় প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে তাহিরপুর সদর বাজারের একটি হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ব্যবসায়ী আলী আহমদ ও মিলন মিয়া। সংবাদ সম্মেলনে ব্যবসায়ী আলী আহমদ ও মিলন মিয়া তাদের বিরুদ্ধে করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা দুজনেই উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা। সংবাদ সম্মেলনে আলী আহমদ ও মিলন মিয়া বলেন, তাদের সম্মান ও সুনাম নষ্ট করতে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করছে। তারা জানান, সম্প্রতি মধ্য তাহিরপুরের তানিম আহমদ লিংকন এবং লক্ষ্মীপুর গ্রামের হাফিজ উদ্দিনের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব হয়। সেই দ্বন্দ্বকে কেন্দ্র করে তানিম আহমদ লিংকন রাজনৈতিক বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে তাদের বিরুদ্ধে গত ২৭ আগস্ট তাহিরপুর থানায় অভিযোগ দায়ের করেন। একই সাথে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন পত্র-পত্রিকায় তাদের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদও প্রকাশ করা হচ্ছে, যা তাদের পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করছে। আলী আহমদ ও মিলন মিয়া বলেন, আমাদের বিরুদ্ধে আনা এই অভিযোগ স¤পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা দীর্ঘদিন ধরে সততার সাথে ব্যবসা ও সমাজসেবামূলক কাজ করে আসছি। এটি আমাদের সুনাম নষ্ট করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র। সংবাদ সম্মেলনে মামলা প্রত্যাহারসহ প্রশাসনের কাছে ৩টি দাবি জানিয়েছেন এই দুই ব্যবসায়ী। দাবিগুলো হলো: ১. অবিলম্বে এই মামলা ও অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে বাতিল করা হোক। ২. বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। ৩. প্রকৃত ঘটনা তদন্ত করে সত্যতা যাচাইয়ের মাধ্যমে নিরপেক্ষভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক