সুনামগঞ্জ , রবিবার, ২১ জুন ২০২৬ , ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীরামচন্দ্রের বিগ্রহের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ আমবাড়িতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন মাদক কারবারি সবাইকে আইনের আওতায় আনা হবে : ওসি রতন শেখ যাদুকাটা নদীতে ড্রেজার বন্ধের দাবিতে বিক্ষোভ আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জনসাধারণের ভূমিকা থাকতে হবে : এমপি কলিম উদ্দিন মিলন দোয়ারাবাজারে ‘স্কুল সেফটি মেলা’ অনুষ্ঠিত টাঙ্গুয়ার হাওর বাঁচানোর পরীক্ষাটা এখনই দিতে হবে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠিত প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যাত্রা শুরু দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে গাঁজাসহ আটক ১ ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

জামালগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০৯:২১:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০৯:২১:০৫ পূর্বাহ্ন
জামালগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ ব্র্যাক কার্যালয়ে বৃহ¯পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রত্যাশা-২ প্রকল্পের নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ সংশ্লিষ্ট প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রবাসবন্ধু ফোরামের সভাপতি আফছার উদ্দিন। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম জামালগঞ্জ উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার পাবেল কান্তি সরকারের সঞ্চালনায় ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক আলোচনায় গাইডলাইন উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন এমআরএসসি সুনামগঞ্জের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. নজরুল ইসলাম। ফোরামকে শক্তিশালী করণের লক্ষ্যে সভায় মাইগ্রেশন প্রোগ্রামের প্রবাসবন্ধু ফোরাম সদস্যবৃন্দ তাদের কার্যক্রম বৃদ্ধি ও ত্রৈমাসিক কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন। সভায় অভিবাসনের বর্তমান চিত্র এবং বাঁধাসমূহ উত্তরণে নিরাপদ অভিবাসন ও ফেরত আসা অভিবাসীদের পুনর্বাসনে করণীয় এবং নিরাপদ অভিবাসনের ইতিবাচক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় কার্যক্রম এবং করণীয় সম্পর্কিত পর্যালোচনা করা হয়। ফোরাম সদস্যবৃন্দ নিরাপদ অভিবাসনের জন্য একত্রে কাজ করার অঙ্গীকার করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
মাদক কারবারি সবাইকে আইনের আওতায় আনা হবে : ওসি রতন শেখ

মাদক কারবারি সবাইকে আইনের আওতায় আনা হবে : ওসি রতন শেখ