সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

সুনামগঞ্জ পৌর বিএনপি’র ৬নং ওয়ার্ড কমিটি গঠন

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০৯:২৪:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০৯:৩৭:৫১ পূর্বাহ্ন
সুনামগঞ্জ পৌর বিএনপি’র ৬নং ওয়ার্ড কমিটি গঠন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌর বিএনপি’র ৬নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় আরপিননগর এলাকায় মক্তবের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে এই কমিটি গঠন করেন নেতৃবৃন্দ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপি ৬নং ওয়ার্ডের আহ্বায়ক সুয়েব আহমদ।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুল। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা অ্যাড. শেরেনূর আলী, কাজী নাসিম উদ্দিন লালা, সোহেল আহমদ, এটিএম হেলাল, পৌর বিএনপি’র আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, বিএনপি নেতা মুর্শেদ আলম, নজরুল ইসলাম, বেলাল আহমদ প্রমুখ। সভা সঞ্চালনা করেন পৌর বিএনপি'র ৬নং ওয়ার্ড কমিটির যুগ্ম আহ্বায়ক মো. শামছুজ্জামান শামীম। আলোচনা সভা শেষে মো. শামছুজ্জামান শামীমকে সভাপতি, আলী হোসেনকে সহ-সভাপতি, আব্দুল কাইয়ূম শিপুকে সাধারণ সপাদক, মইনুল হককে যুগ্ম সাধারণ সম্পাদক এবং শফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরবর্তীতে এই ৫ সদস্যবিশিষ্ট কমিটির সমন্বয়ে ৭১ সদস্য বিশিষ্ট ৬নং ওয়ার্ড কমিটি গঠন করা হবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল ইসলাম নূরুল বলেন, দলের কেউ অনৈতিক কাজে লিপ্ত থাকতে পারবে না। আমরা চাই দেশ ও জনগণের উন্নয়ন। সেই জন্য দলের নেতা-কর্মীদের সোচ্চার থাকতে হবে। প্রতিনিয়ত দলের জন্য তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে সকলে। তিনি বলেন, আগামী সংসদ সদস্য নির্বাচনে বিএনপির জন্য সকলে ঐক্যমতের ভিত্তিতে আন্তরিকভাবে কাজ করতে হবে। সকল শ্রেণী পেশার মানুষ দলের প্রতি যাতে আকৃষ্ট হয় এবং আস্থার জায়গা খোঁজে পায়, ঠিক সেই ভাবে আচরণের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে কাজ করতে হবে। আগামী নির্বাচনে বিএনপি জয়ী হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প