সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০৯:২৭:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০৯:২৭:৪৭ পূর্বাহ্ন
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন
স্টাফ রিপোর্টার :: একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যাবলী নিয়ে একটি সচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলা’র সিলেট বিভাগীয় সমনয়ক অ্যাডভোকেট শাহ শাহেদা আখতার। প্রধান অতিথি শাহ শাহেদা আখতার বলেন, প্লাস্টিক একবার ব্যবহারের পর আবর্জনায় পরিণত হয়। প্লাস্টিক পচেনা, ধ্বংস হতে হাজার বছর লাগে। প্লাস্টিক ভূগর্ভস্থ জল, মহাসাগর এবং নদীকে দূষিত করে। এতে মানবদেহ ও প্রাণীকুলে মারাত্মক ক্ষতি হয়। মাটি, পানি, বায়ু সবখানেই প্লাস্টিক দূষণ চলছে। তিনি আরও বলেন, সিলেটে টিলা কেটে ঘরবাড়ি নির্মাণ করা হয়। টিলা ধ্বসে মৃত্যুর ঘটনা অহরহ ঘটছে। এতে পরিবেশ ও জীবন হুমকির মুখে পড়ে। টাঙ্গুয়ার হাওর নিয়ে তিনি বলেন, এখানে দলবেঁধে হাউসবোট চলে। শব্দ দূষণ হয়, প্লাস্টিকের বর্জ্য ফেলা হচ্ছে। এনিয়ে শিক্ষার্থীদের আন্দোলন করতে আহ্বান জানান। শাহ শাহেদা আখতার আরও বলেন, ধোপাজান ও যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলন করা হয়। এতে বাড়িঘর, ফসলি জমি হারিয়ে গেছে। পরিবেশ-প্রতিবেশ ঠিক রাখতে কারো নজরদারি নেই। এখনই পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। পরিবেশ ও জীববৈচিত্র্য ফোরামের সহ সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে এবং বেলা’র ফিল্ড অফিসার শাফায়াত উল্ল্যাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ, স্বপন কুমার মিত্র, আব্দুল মান্নান, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি জসীম উদ্দিন। অনুষ্ঠানে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পরিবেশ ও মানবস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স