সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

গাজায় নিহত ৬৩ হাজার ছাড়াল

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ০৯:০৬:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ০৯:০৬:১৬ পূর্বাহ্ন
গাজায় নিহত ৬৩ হাজার ছাড়াল
সুনামকণ্ঠ ডেস্ক :: ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থানীয় সময় শুক্রবার বেলা ৩টা পর্যন্ত ইসরায়েলের হামলায় আরও ৫৯ জন নিহত হয়েছেন। এ নিয়ে প্রায় দুই বছরে ইসরায়েলের হামলায় উপত্যকাটিতে অন্তত ৬৩ হাজার ২৫ জন নিহত হয়েছেন। এর একটি বড় অংশ শিশু ও নারী। একই সময়ে আহত হয়েছেন দেড় লাখের বেশি মানুষ। নিখোঁজ রয়েছেন আরও কয়েক হাজার। শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। ইসরায়েল এ তথ্য সঠিক নয় বলে দাবি করলেও জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য সঠিক বলে মনে করে। তবে কিছু কিছু সংস্থা ও গবেষণাপ্রতিষ্ঠানের মতে, গাজায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। সম্প্রতি ফাঁস হওয়া ইসরায়েলের এক নথির তথ্যমতে, গাজায় নিহত ব্যক্তিদের প্রায় ৮৩ শতাংশ বেসামরিক নাগরিক। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উপত্যকাটিতে অপুষ্টিতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে করে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় অপুষ্টিতে মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২২-এ, এর মধ্যে শিশু ১২১। গত ২৪ ঘণ্টায় গাজায় যাঁরা নিহত হয়েছেন, তাঁদের মধ্যে ২৩ জন ত্রাণ সংগ্রহ করতে গিয়েছিলেন। গত মার্চে গাজায় নতুন করে অবরোধ শুরু করে ইসরায়েল। ফলে জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে ত্রাণ বিতরণ করতে পারছে না। সম্প্রতি দৈনিক সীমিতসংখ্যক ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকতে দিচ্ছে ইসরায়েল, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। এ পরিস্থিতিতে গত মে মাসের শেষ থেকে সেখানে ইসরায়েলের সমর্থনে যুক্তরাষ্ট্রভিত্তিক গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ বিতরণ শুরু করে। বিতর্কিত জিএইচএফ কয়েকটি কেন্দ্র থেকে ত্রাণ বিতরণ করছে। তাদের কেন্দ্র থেকে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে এখন পর্যন্ত ২ হাজার ২০৩ জন নিহত হয়েছেন। এসব ব্যক্তির অধিকাংশ ত্রাণকেন্দ্রের আশপাশে ইসরায়েলি সেনা ও জিএইচএফের নিজস্ব অস্ত্রধারী নিরাপত্তাকর্মীদের গুলিতে নিহত হয়েছেন। এসব কেন্দ্র থেকে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১৬ হাজার ২২৮ জন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, শুক্রবার বেলা তিনটা পর্যন্ত গাজার বিভিন্ন জায়গায় ইসরায়েলি হামলায় আহত হয়েছেন অন্তত ২২৪ জন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় আহত হয়েছেন অন্তত ১ লাখ ৫৯ হাজার ৪৯০ জন। এ ছাড়া পশ্চিম তীরে একই সময়ে ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত এক হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন