সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম

১৬৬ বোতল ভারতীয় মদ জব্দ

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৯:০৭:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৯:০৭:৩৩ পূর্বাহ্ন
১৬৬ বোতল ভারতীয় মদ জব্দ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের পৃথক অভিযানে ১৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৯ আগস্ট) গভীর রাতে সদর উপজেলার উত্তর ডলুরা ও ২৯ আগস্ট রাতে তাহিরপুর উপজেলার বারেকটিলা থেকে এ মাদকদ্রব্য জব্দ করা হয়। এর বাজার মূল্য দুই লাখ ৪৯ হাজার টাকা। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলাধীন জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়ণতলা বিওপি সীমান্তের ১২১২/১০ পিলারের আনুমানিক ২০০ গজ অভ্যন্তরে উত্তর ডলুরা থেকে ১৩৫ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় জব্দ করে বিজিবির নারায়ণতলা বিওপি। জব্দকৃত মদের মূল্য ২ লাখ ২ হাজার ৫০০ টাকা। এছাড়া তাহিরপুর উপজেলার বড়দল ইউনিয়নের চাঁনপুর বিওপির সীমান্তের ১২০২/৭-এস পিলারের আনুমানিক ১৫০ গজ অভ্যন্তরের বারেকটিলা থেকে ৩১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার বাজার মূল্য ৪৬ হাজার ৫০০ টাকা। এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। জব্দ করা ভারতীয় মদ সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ