সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আব্দুস সামাদ মুন্সি

রাজনৈতিক প্রতিপক্ষ আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৯:১২:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৯:১২:২০ পূর্বাহ্ন
রাজনৈতিক প্রতিপক্ষ আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুস সামাদ মুন্সি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, রাজনৈতিক প্রতিপক্ষ তার বিরুদ্ধে কুৎসা রটানো করছে। তিনি বলেন, আসন্ন ইউনিয়ন বিএনপির সম্মেলনকে সামনে রেখে কিছু রাজনৈতিক প্রতিপক্ষ তার সম্মানহানির চেষ্টা করছেন। শনিবার (৩০ আগস্ট) বেলা ১২ টায় সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এ অভিযোগ তুলেন আব্দুস সামাদ মুন্সি। লিখিত বক্তব্যে আব্দুস সামাদ মুন্সি বলেন, তিনি ২০১০ সাল থেকে সুনামগঞ্জে বসবাস করছেন এবং দীর্ঘ ১৬ বছর ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় আছেন। ২০০৯ সালে তিনি উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক হন এবং পরে উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক স¤পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আরও বলেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি রাজনৈতিক মামলার শিকার হন। সামাদ মুন্সি জানান, আসন্ন ইউনিয়ন সম্মেলনে নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা স্বাভাবিক, তবে দলের ভেতরে একে অপরের বিরুদ্ধে কুৎসা রটনা বা প্রোপাগান্ডা ছড়ানো কোনোভাবেই কাম্য নয়। তিনি অভিযোগ করেন, ইউনিয়নের নেতা-কর্মীরা তাকে যে পদে দেখতে চান, সেই পদের আরও দুজন প্রার্থী তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছেন। এদিকে, আব্দুস সামাদ মুন্সি তার প্রতিপক্ষ শামছুল হক (শামছুল হক মেম্বার) এবং কামাল হোসেনের করা অভিযোগের জবাব দেন। তাদের অভিযোগ ছিল, আব্দুস সামাদ মুন্সি আওয়ামী লীগ সরকারের এমপির সঙ্গে আঁতাত করে অবৈধভাবে কোটি কোটি টাকা লুটপাট করেছেন। এই অভিযোগকে তিনি দুঃখজনক ও ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, তিনি একজন ব্যবসায়ী এবং ব্যবসার বাইরে কোনো অবৈধ কর্মকা-ে তার স¤পর্ক নেই। আব্দুস সামাদ মুন্সি আরও বলেন, তার ভাই ভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারেন, কিন্তু তার ভাইয়ের রাজনীতির দায় তার উপর চাপানো যুক্তিযুক্ত নয়। সংবাদ সম্মেলনে আব্দুস সামাদ মুন্সি প্রতিপক্ষ শামছুল হক মেম্বারের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ আনেন। তিনি বলেন, শামছুল হক মেম্বার আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন, এমনকি ১৫ আগস্টের অনুষ্ঠানেও তাকে দেখা গেছে। শামছুল হক মেম্বার ২০০৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছেন এবং ২০১৮ সালের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আব্দুস সামাদ মুন্সি তার লিখিত বক্তব্যের শেষে সাংবাদিকদের মাধ্যমে দলের ঊর্ধ্বতন নেতাদের কাছে এসব বিষয় যাচাই-বাছাই করে শামছুল হক মেম্বারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন