সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে : মির্জা ফখরুল

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৯:১৩:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৯:১৩:২৬ পূর্বাহ্ন
একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে : মির্জা ফখরুল
সুনামকণ্ঠ ডেস্ক :: আগামী জাতীয় নির্বাচন বানচালের জন্য একটি গোষ্ঠী চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজ দুঃখের সঙ্গে বলতে হয়, দেশে একটা চক্রান্ত চলছে। বাংলাদেশে ভবিষ্যতের যে নির্বাচন হওয়ার কথা, তা বানচালের চেষ্টা করছে একটি গোষ্ঠী। একটি উগ্রবাদী গোষ্ঠী বিভিন্ন ধরনের উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়। শনিবার বিকেলে ময়মনসিংহ নগরের টাউন হলে আয়োজিত জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় সমাবেশে এ কথা বলেন মির্জা ফখরুল। দেশের ১২টি জেলার গারো, হাজং, মণিপুরী, বানাই, বর্মণ, খাসিয়া, কোচ, হদি সম্প্রদায়, ত্রিপুরাসহ ১৮টি জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা এতে অংশ নেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, আমাদের সবার দায়িত্ব হবে ১৯৭১ সালে যেমন হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান, ক্ষুদ্র জাতি বা বড় জাতি একসঙ্গে লড়াই করেছিলাম ভূখ-, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য; সেইভাবে আবার আমরা কাজ করব। আমাদের বিশ্বাস আছে আমাদের নেতা তারেক রহমান এ পর্যন্ত যেসব কথা আপনাদের সামনে বলেছেন, তাতে সব জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা সেই লক্ষ্যে এগিয়ে যেতে পারব। আপনারা যে স্বপ্ন দেখছেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন একটি বাংলাদেশ গড়ে উঠবে এবং যে বাংলাদেশে আপনাদের সবার অধিকার প্রতিষ্ঠিত হবে। অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরির সুযোগ তৈরি হয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, এই নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমরা সবাই একটি বিষয়ে একমত, সেটি হলো প্রতিটি মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। আজ যারা মনে করছেন, আপনারা আলাদা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য; কিন্তু খালেদা জিয়া ও তারেক রহমান সব সময় বলেন - এ কথা কখনো বলা যাবে না। সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু নয় - আমরা সবাই বাংলাদেশি। আমাদের সবার অধিকার সমান। প্রথমবারের মতো জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হলেও এর আনুষ্ঠানিক পথচলা ২০০৭ সাল থেকে। পরে ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর এটিকে স্বীকৃতি ও অনুমোদন দেয় বিএনপি। বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন