সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুরের চেষ্টা, ধাওয়া-পাল্টা ধাওয়া

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৯:১৫:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৯:১৫:২৪ পূর্বাহ্ন
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুরের চেষ্টা, ধাওয়া-পাল্টা ধাওয়া
সুনামকণ্ঠ ডেস্ক :: রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা চালাচ্ছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় পুলিশের সামনেই কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে। এর আগে ফারুক ও রাশেদ খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষ হওয়ার পরপরই একদল নেতাকর্মী হামলার চেষ্টা চালায়। এক পর্যায়ে জাপার কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে ভেতরের একটি কক্ষে থাকা বেশ কিছু প্রকাশনা সামগ্রী পুড়ে যায়। এ সময় জলকামান দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ। অপরদিকে এইচ এম এরশাদের ছবির ফলক ভেঙ্গে ক্ষত-বিক্ষত করা হয়। পুলিশ প্রথমে নিরাপত্তা বলয় গড়ে তোলার চেষ্টা করে। কিন্তু তা ভেদ করেই তারা সেখানে ঢুকে পড়ে। পরবর্তী সময়ে পুলিশ তাদের ধাওয়া করে। তবে চারিদিকে থেকে আরও নেতাকর্মী জড়ো হয়। পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে জাপার কার্যালয়ের সামনে পুলিশ ফাঁকা গুলি ছুড়েছে। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ প্রথমে নিরবতা দেখালেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় হামলাকারীদের ধাওয়া দিয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কি পর্যন্ত নিয়ে যায়। এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পুলিশকে পাল্টা ধাওয়া করলেও টিকতে না পেরে অলিগলি দিয়ে সরে যায়। তবে হামলার সময় জাতীয় পার্টির কেউ ছিলেন না বলে জানা গেছে। এ ঘটনায় কেউ আহত হয়েছেন কী এখনও নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি থমথমে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ