সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

২০১৪, ১৮ ও ২৪-এর নির্বাচনের দায় নেবে না উপজেলা নির্বাচন অফিসারেরা

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ০৯:৪০:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ০৯:৪১:৫৭ পূর্বাহ্ন
২০১৪, ১৮ ও ২৪-এর নির্বাচনের দায় নেবে না উপজেলা নির্বাচন অফিসারেরা
সুনামকণ্ঠ ডেস্ক ::
বিগত তিনটি (২০১৪, ২০১৮ ও ২০২৪) জাতীয় সংসদ নির্বাচনের দায় নেবেন না উপজেলা নির্বাচন অফিসাররা। শনিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে উপজেলা, থানা ও সমমান ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় এ কথা বলেন কর্মকর্তারা। অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আশফাকুর রহমান বলেন, নির্বাচনে ভালোভাবে কাজ করতে না পারার জন্য আমাদের ভেতরেও ক্ষোভ আছে। নির্বাচনে আমাদের মূল ভূমিকা ছিল না। আমরা নির্বাচন কমিশনকে জানিয়ে দিতে চাই, আমরা ২০১৪,২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে মূল দায়িত্বে না থেকেও এর দায় কেন নিব? আমরাতো মূল দায়িত্বে কখনো ছিলাম না। এই দায় আমাদের নেওয়ার কোনো সুযোগ নাই। তিনি বলেন, আমরা কমিশনের মাধ্যমে সমস্ত জাতিকে জানিয়ে দিতে চাই, আমাদের যদি আমাদের কাজটা ঠিক মতো করতে দেন তাহলে সে দায়িত্ব আমাদের। আর আমাদেরকে যদি আমাদের কাজটা ঠিকমতো করতে না দেন তাহলে সে দায়িত্ব আমাদের না। কমিশনের রোডম্যাপ অনুযায়ী সব নির্বাচন স¤পন্ন করতে পারব এটাই আমাদের অঙ্গীকার - এমন উল্লেখ করে আশফাকুর রহমান বলেন, আমাদের মূল জায়গা উপজেলা নির্বাচন অফিস। এখানে সব ধরনের কাজ স¤পন্ন করা হয়ে থাকে। আমরা রোবট নই। আমাদের উপর সব দায়-দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। আমরা পদবঞ্চিত। আমরা বছরের পর বছর ধরে বঞ্চিত হয়ে আসছি। ‎‎নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সুপারিশের আলোকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশন সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি করে নির্বাচন সার্ভিস কমিশন গঠন করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, আমরা আশা করব প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে আমাদের যা যা প্রয়োজন আছে তার বাস্তবায়ন করতে হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তার পদ ৬ষ্ঠ গ্রেডে উন্নিত করতে হবে এবং সহকারী নির্বাচন অফিসারদের পদ ৯ম গ্রেডে উন্নিত করতে হবে। উপজেলা নির্বাচন অফিসারদের ডাবল কেবিন গাড়ির ব্যবস্থা করতে হবে এবং সহকারী নির্বাচন অফিসারদের জন্য একটি করে মোটরসাইকেল দিতে হবে। জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তরের ফ্যাসিস্ট সরকারের কালো আইনটি বাতিল করতে হবে। একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন করতে হবে জানিয়ে আশফাকুর রহমান বলেন, আমরা কমিশনের কাছে দাবি করব আমাদের প্রয়োজনীয়তাগুলো অনুধাবন করবেন। আমাদের সহযোগিতা করেন, আমরাও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবো। সভায় অ্যাসোসিয়েশনের‎ সদস্যসচিব মো. ইউসুফ-উর রহমান স্বাগত বক্তব্য দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ