সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌযান থেকে সাউন্ডবক্স জব্দ

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৯:০১:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৯:০১:৫৫ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌযান থেকে সাউন্ডবক্স জব্দ ছবি: সংগৃহীত
স্টাফ রিপোর্টার :: টাঙ্গুয়ার হাওরে পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। গত শনিবার (৩০ আগস্ট) জেলা প্রশাসকের নির্দেশনায় টেকেরঘাট ও ওয়াচ-টাওয়ার এলাকায় এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পর্যটকবাহী নৌকায় শব্দদূষণকারী সাউন্ডবক্স ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক প্লেট ও কাপ জব্দ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে সাউন্ডবক্স ব্যবহার না করার শর্তে সংশ্লিষ্টদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়। এছাড়া হাউসবোটগুলোতে দূষণবিরোধী প্রচারণা চালানো হয় এবং অনতিবিলম্বে সব হাউসবোটে সেফটিক ট্যাংক স্থাপনের নির্দেশনা দেওয়া হয়। হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেন, সংশ্লিষ্ট দপ্তরের এই কার্যক্রম প্রশংসনীয়। হাওরের পরিবেশ সুরক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা প্রয়োজন। অবসরপ্রাপ্ত সার্জেন্ট জিয়াউর রহমান বলেন, টাঙ্গুয়ার হাওরের পর্যটকবাহী নৌকাগুলোর জন্য বর্জ্য ব্যবস্থাপনা নেই। দ্রুত নির্দিষ্ট স্থানে সেফটিক ট্যাংক নির্মাণ করে পয়ঃবর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক জানান, টাঙ্গুয়ার হাওরের পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন