সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি'

শব্দদূষণ রোধে অভিযান : ৫ যানবাহনকে জরিমানা

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৯:২১:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৯:২১:২২ পূর্বাহ্ন
শব্দদূষণ রোধে অভিযান : ৫ যানবাহনকে জরিমানা
স্টাফ রিপোর্টার :: শব্দদূষণ রোধে সুনামগঞ্জ সদর উপজেলার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে পাঁচটি যানবাহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে, অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম সাকিব খান। পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন। এসময় জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও, অভিযান চলাকালীন সময়ে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব স¤পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন যানবাহনের চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও স্টিকার লাগানো হয়। পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক জানান, পরিবেশ সুরক্ষায় শব্দদূষণ রোধে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু