সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদের কি বিশ্বাস করা যায় : প্রধানমন্ত্রী হাওরজুড়ে বজ্রপাত আতঙ্ক দোয়ারাবাজারে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ মানুষ হাওর থেকে ধান আনতেই নাভিশ্বাস এসআই সুপ্রাংশু দে’র মৃত্যুতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র শোক শ্রীশ্রী জগন্নাথদেবের নবনির্মিত মন্দির উদ্বোধন আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নোনাজলে ডুবে যাচ্ছে স্বপ্ন, ডুবে যাচ্ছে একটি প্রজন্ম এসএসসি পরীক্ষার্থীসহ ৪ লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি ২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক ‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক পাগল হাসানের গান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি বজ্রপাত কেড়ে নিল ৫ প্রাণ মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন

যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৯:৩২:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৯:৩২:৫৬ পূর্বাহ্ন
যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ যুব অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বাংলাদেশ যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোজাহিদ আলী খোকনের সভাপতিত্বে ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সোহেল বরকত ও সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মাওলানা আলী আজগর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক তিমন চৌধুরী, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজিম খানসহ জেলা গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদসহ ১২টি উপজেলার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, গত ২৯ আগস্ট বাংলাদেশ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আলোচনা সভা শেষে শহরে একটি আনন্দ র‌্যালি বের করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স