সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল উদ্বোধন

  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৯:১৮:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৯:১৮:২০ পূর্বাহ্ন
সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল উদ্বোধন
স্টাফ রিপোর্টার :: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে শহরের মল্লিকপুর এলাকায় অবস্থিত এই টার্মিনালের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। উদ্বোধনের পর দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নতুন এই টার্মিনালটি প্রতিদিনের হাজার হাজার যাত্রীর যাতায়াতকে আরও সহজ ও আরামদায়ক করবে। একইসাথে সড়কে যানজট তুলনামূলকভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধন শেষে জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আমরা দায়িত্ব নেওয়ার এক বছরের মধ্যে প্রকল্প গ্রহণ থেকে শুরু করে বাস্তবায়ন শেষ হয়েছে। আমরা জানি যে এই শহরের জন্য যতটুকু বড় বাস টার্মিনাল প্রয়োজন সেই রকম হয়নি। তবে, আমরা ৮৮ লাখ টাকায় এই প্রকল্পটি বাস্তবায়ন করেছি। এতোদিন পর্যন্ত পৌরসভার মধ্যে বাসগুলো যত্রতত্রভাবে পার্কিং করে রাখা হতো। এতে পৌরসভার নাগরিকদের যেমন কষ্ট হতো তেমনি বাসের মালিক-শ্রমিকদেরও নানা অসুবিধাজনক অবস্থায় পড়তে হয়েছে। তিনি বলেন, আশার কথা হচ্ছে যে, এই অল্প সময়ের মধ্যে আমরা টার্মিনালটি ব্যবহারের উপযোগী করতে সক্ষম হয়েছি। তবে, এই বাস টার্মিনাল ভবিষ্যতে আরও উন্নত হবে, আমাদের পরিকল্পনা আছে, আমরা প্রস্তাব প্রেরণ করেছি। পরিশেষে আমরা মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি এই কারণে যে এই বিশাল একটি বাস টার্মিনাল আমরা খুব অল্প সময়ের মধ্যে করতে পেরেছি। এটি বাস্তবায়ন হওয়ায় কিছুটা হলেও দুর্ভোগ কমবে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, পাবলিক প্রসিকিউটর মল্লিক মঈন উদ্দিন সোহেল, অ্যাডভোকেট শেরেনূর আলী, জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সুনামগঞ্জ জেলা পরিষদের তত্ত্বাবধানে ২০২৪-২৫ অর্থবছরের অধীনে ৮৮ লাখ ৪ হাজার ২১৪ টাকা ব্যয়ে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল। এর নির্মাণকাজ করেছে মেসার্স রুহান এন্টারপ্রাইজ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স