সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
সিলেটে স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি থাকবে নৌ ও বিমান বাহিনী

  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৯:২২:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৯:২২:৪৫ পূর্বাহ্ন
নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি থাকবে নৌ ও বিমান বাহিনী
সুনামকণ্ঠ ডেস্ক :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমান বাহিনী কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট বিভাগের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে এরই মধ্যে চার হাজার পুলিশের একটি ব্যাচ প্রশিক্ষণ স¤পন্ন করেছে। নতুন একটি ব্যাচ প্রশিক্ষণ নিচ্ছে। আরও একটি ব্যাচ প্রশিক্ষণ নেবে। পুলিশসহ অন্যান্য বাহিনীকেও প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ৭ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইনে প্রশিক্ষণ শুরু হবে। নির্বাচনে আনসারের ভূমিকা সবচেয়ে বেশি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার কেন্দ্রে আনসার সদস্য বাড়ানো হবে। সেনাবাহিনী মোবাইলে থাকবে। নৌবাহিনী, বিমানবাহিনী ও এপিবিএন সদস্যরা তাদের সহায়তা করবেন। সম্প্রতি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা খুবই যোগ্য। তাদের সমস্যাগুলো নিয়ে ছাত্র-শিক্ষক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। এসব অস্থিরতার সঙ্গে তৃতীয় পক্ষের কোনো ইন্ধন আছে কি না সেটাও খতিয়ে দেখা হবে। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর-এর উপর হামলা দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সরকার চায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। সীমান্তে অস্ত্রের ঝনঝনানি হয়নি, অস্ত্র উদ্ধার হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ৫ আগস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপরতা আছে, কেউ তথ্য দিলে তাকে পুরস্কৃত করা হবে। সাদাপাথর লুটপাট সংক্রান্ত দুদকের প্রতিবেদন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুদকও সরকারি একটি প্রতিষ্ঠান। তাদের প্রদত্ত প্রতিবেদনটি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেদন সত্য হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর অসত্য হলে দুদকের সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে তিনি সোমবার সকালে বিজিবি সিলেট সেক্টর সদর দপ্তর ও সিলেট পুলিশ লাইন পরিদর্শন করেন। বিকেলে সিলেট ক্যান্টনমেন্ট পরিদর্শন শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ