সুনামগঞ্জ , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক

কাজী শফিক হলি ডেইজ’র উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল

  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৯:৩৮:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৯:৩৮:২৯ পূর্বাহ্ন
কাজী শফিক হলি ডেইজ’র উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার :: কাজী শফিক হলি ডেইজ-এর উদ্যোগে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) এর জীবনী শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে মুক্তারপাড়াস্থ সুনামকণ্ঠ কনফারেন্স হলে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত ও শ্রেষ্ঠ সুপার আলহাজ্ব মাওলানা কাজী শাহেদ আলী। এতে বক্তব্য রাখেন আলহাজ্ব দ্বীনি সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী নুর, মেরুয়াখলা মমিনিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মো. নজরুল ইসলাম, ইমাম হাফিজ আতাউর রহমান লস্কর, সহকারী অধ্যাপক আবু তাহির মো. খালিদ, অধ্যাপক মোহাম্মদ আলী, ইমাম মাওলানা মফিজুর রহমান, শিক্ষক মাওলানা আহমদ আলী আনোয়ার, শিক্ষক ইসমাইল হোসেন, মুফতি মাওলানা জিয়াউর রহমান, জেলা বিএনপি নেতা নাদের আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেরুয়াখলা মমিনিয়া কামিল মাদ্রাসার হেড মোহাদ্দিস কাজী আমিন আত তাফহীম। দোয়া মাহফিলে ক্বেরাত পেশ হাফিজ আব্দুল্লাহ আল মাহফুজ এবং হামদ পেশ করেন রিদওয়ান আহমদ ফাহিম। বক্তারা বলেন, বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনী সারাজীবন বললেও শেষ হবে না। পৃথিবীর প্রখ্যাত লেখক সাহিত্যিক নবীর সিরত নিয়ে লেখালেখি করেছেন। এই লেখালেখিতে তারা লেখায় পূর্ণতা পেয়েছেন। বক্তারা বলেন, মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত যা ঘটেছে। তা আমাদের জন্য শিক্ষণীয়। বিদায় হজ্বের সময় রাসুলুল্লাহ (সা.) এমন কিছু কাজ করেছেন যা মানুষের জন্য কল্যাণকর। আলোচনা শেষে বিশ্ব নবীর উপর দরুদ পাঠ করেন এবং দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পেশ করেন সহকারী অধ্যাপক আবু তাহির মো. খালিদ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা