সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

হয়রানিমূলক মামলায় সাংবাদিকদের আসামি করায় আইন শৃঙ্খলা কমিটির সভায় নিন্দা

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৪ ০৮:৫৩:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৪ ০৮:৫৩:০৩ পূর্বাহ্ন
হয়রানিমূলক মামলায় সাংবাদিকদের আসামি করায় আইন শৃঙ্খলা কমিটির সভায় নিন্দা
স্টাফ রিপোর্টার :: সাংবাদিকদের হয়রানিমূলক মামলায় আসামি করায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে কমিটির সদস্য সাংবাদিক নেতা ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ স¤পাদক এমরানুল হক চৌধুরী। রোববার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই ক্ষোভ জানান তিনি। এমরানুল হক চৌধুরী দৈনিক জনকণ্ঠ ও মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। সভায় নবাগত পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান তার বক্তব্যে ভবিষ্যতে অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাংবাদিকদের হয়রানি করা হবেনা বলে আশ্বস্ত করেন। এমরান চৌধুরী বলেন, গত ২ সেপ্টেম্বর সিনিয়র সাংবাদিক শামস শামীম ও বিন্দু তালুকদারসহ কয়েকজন পেশাদার গণমাধ্যমকর্মীদের আসামি দিয়ে মামলা হয়েছে। আমরা এ ঘটনায় নিন্দা জানাই। তারা ছাত্রজনতার আন্দোলনের বিরুদ্ধে ছিলেন না। পেশাদার সাংবাদিক হিসেবে আন্দোলনের সংবাদ প্রচার করেছেন। কিন্তু ষড়যন্ত্রমূলকভাবে দুষ্কৃতিকারীরা সাংবাদিকদের নামে মামলা দিয়ে হয়রানি করছে। এই মামলা স্বাধীন গণমাধ্যমের অন্তরায়। অবিলম্বে মামলা থেকে সাংবাদিকদের নাম প্রত্যাহার করার দাবি জানাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ