সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

সাংবাদিকদের নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের ‘তারুণ্যের উৎসব’ উদযাপন

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১২:২৫:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১২:২৫:৪৮ পূর্বাহ্ন
সাংবাদিকদের নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের ‘তারুণ্যের উৎসব’ উদযাপন
স্টাফ রিপোর্টার :: তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং তরুণদের দেশের সম্ভাবনাময় সম্পদ হিসেবে গড়ে তুলতে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় ডাচ্ বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ব্যাংকটির কনফারেন্স হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা” বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সমকালের জেলা প্রতিনিধি পংকজ কান্তি দে। সভায় আরও উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর তালুকদার, বাসসের জেলা প্রতিনিধি মো. আমিনুল হক, দৈনিক উত্তরপূর্ব’র প্রতিনিধি তানভীর আহমেদ, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সাইদুর রহমান আসাদ, দৈনিক খবরের স্টাফ রিপোর্টার মুশফিকুর রহমান, এ কে মিলন আহমেদ, জেনিয়া আক্তার, ইশরাত জাহান মৌ, তুর্জ দাস, জাকারিয়া আহমেদ, কামরান আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের তরুণদের মধ্যে আর্থিক স্বাক্ষরতা বাড়ানো এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। কারণ আগামী দিনের স্বনির্ভর বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে আজকের তরুণ সমাজ। উল্লেখ্য, ‘গ্রাহক সেবাপক্ষ’ কর্মসূচির আওতায় আয়োজিত এই উৎসব ১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার তরুণদের অংশগ্রহণে চলবে। অনুষ্ঠানে আর্থিক খাতের সেবাসমূহ (ব্যাংকিং প্রোডাক্ট), ডিজিটাল আর্থিক সেবা. ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা ও জালনোট চেনা, ঋণ ও বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যেন দেশের প্রতিটি তরুণ আর্থিক ও ডিজিটাল জ্ঞান নিয়ে আত্মনির্ভরতার পথে এগিয়ে যেতে পারে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন