সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি
মল্লিকপুরে মানববন্ধন

অবৈধ পার্কিং বন্ধ ও সড়ক সংস্কারের দাবি

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১২:৩০:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১২:৩৩:২০ পূর্বাহ্ন
অবৈধ পার্কিং বন্ধ ও সড়ক সংস্কারের দাবি
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌরসভার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার মল্লিকপুর এলাকায় অবৈধভাবে গাড়ি পার্কিং বন্ধ ও বেহাল সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মল্লিকপুর হিলফুল ফুযুল ইসলামি যুব সংঘ-এর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 
মানববন্ধনে অংশ নেন মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুনামগঞ্জ আইডিয়াল একাডেমি, মল্লিকপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন সংগঠন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র আহমদ নুর এবং সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি সাব্বির আহমদ।

বক্তারা বলেন, মল্লিকপুর বাস টার্মিনাল থেকে সিনথিয়া সিএনজি গ্যাস পা¤প পর্যন্ত সড়কের দুই পাশে অবৈধ গাড়ি পার্কিং, অপরিচ্ছন্নতা ও নিরাপত্তাহীনতা জনভোগান্তি সৃষ্টি করেছে। দ্রুত সড়ক সংস্কার ও শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি। মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা শহিদুল ইসলাম পলাশী, ট্রাক সমিতি সভাপতি ফয়জুন্নুর মিয়া, যুব জমিয়ত জেলা সভাপতি মাওলানা ত্বোহা হুসাইন, ট্রাক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল জাহান, মল্লিকপুর সর্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক লিপন বৈদ্য, সহকারী শিক্ষিকা তিন্নি রায়, শিক্ষক নির্মল শুক্লা বৈদ্য, ছাত্রনেতা রিদওয়ানুল হক নিহাল, শিক্ষার্থী নিঝুম আক্তার প্রমুখ।
বক্তারা জেলা প্রশাসক, সওজ নির্বাহী প্রকৌশলী ও পৌর প্রশাসকের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। শেষে মল্লিকপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সুলাইমান আহমদ জাবেরীর মোনাজাতের মাধ্যমে মানববন্ধন কর্মসূচি শেষ হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন, মকসদ আলী, মো. সাহিদুল হক সরকার, আব্দুর রউফ, আব্দুর রকিব, সৈয়দুর রহমান, বশির উদ্দিন, আজাদ হোসেন, দিলোয়ার হোসেন, ফাহিম আফজাল, জাকির হোসেন, মো. মিজানুল হক সরকার, জাকিরিন, গোপাল মালাকার প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধনে জেলা প্রশাসক, সওজ নির্বাহী প্রকৌশলী, সুনামগঞ্জ পৌরসভার প্রশাসকের দৃষ্টি আকর্ষণসহ অতি দ্রুত বিদ্যমান সমস্যা সমাধানের জন্য আহবান জানানো হয়।
মল্লিকপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সুলাইমান আহমদ জাবেরী মোনাজাতের মাধ্যমে মানববন্ধন অনুষ্ঠান শেষ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু