সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ

১৭ সেপ্টেম্বর সুরমা নদীতে নৌকা বাইচ

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৮:৪৬:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৮:৪৬:৩২ পূর্বাহ্ন
১৭ সেপ্টেম্বর সুরমা নদীতে নৌকা বাইচ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সুরমা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল সভা সঞ্চালনা করেন। সভায় প্রতিযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান, বিএনপি নেতা আবুল মনসুর শওকত, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরী, শহীদনূর আহমেদসহ বিভিন্ন নৌকা বাইচ দলের সংশ্লিষ্টরা। সভায় আরও উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ফারহান আবিদ, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, জেলা ক্রীড়া কর্মকর্তা আল-আমীন। প্রতিযোগিতাকালে নিরাপত্তা নিশ্চিত করতে সেনা, পুলিশ ও আনসার সদস্যরা মোতায়েন থাকবেন বলে সভায় জানানো হয়েছে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, দীর্ঘদিন ধরে সুনামগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতা হচ্ছে না, আবার শুরু করতে চাই। সকলের সহযোগিতায় আমরা দর্শকদের সুন্দর একটা নৌকা বাইচ উপহার দিতে চাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু