সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক

মল্লিকপুরে অবৈধ পার্কিং বন্ধ ও বেহাল সড়ক সংস্কারে উদ্যোগ নিন

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৯:০৫:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৯:০৫:৫৭ পূর্বাহ্ন
মল্লিকপুরে অবৈধ পার্কিং বন্ধ ও বেহাল সড়ক সংস্কারে উদ্যোগ নিন
সুনামগঞ্জ পৌরসভার প্রবেশদ্বার মল্লিকপুর এলাকাটি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। অথচ দুঃখজনক হলেও সত্য, এই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাড়ি পার্কিং, সড়কের বেহাল দশা, অপরিচ্ছন্নতা ও নিরাপত্তাহীনতার মতো সমস্যায় সাধারণ মানুষ জর্জরিত। এর ফলে শুধু যাত্রী ও পথচারী নয়, শিক্ষার্থী থেকে শুরু করে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা প্রতিদিন চরম ভোগান্তি পোহাচ্ছেন। গত মঙ্গলবার মল্লিকপুর হিলফুল ফুযুল ইসলামি যুব সংঘের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক-সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে - এটি কোনো ক্ষুদ্র মহলের দাবি নয়, বরং জনস্বার্থসংশ্লিষ্ট একটি সমস্যা। বক্তাদের অভিযোগ অনুযায়ী, মল্লিকপুর বাস টার্মিনাল থেকে সিনথিয়া সিএনজি গ্যাস পাম্প পর্যন্ত সড়কের দুই পাশে অবাধে গাড়ি পার্কিংয়ের কারণে যানজট লেগেই থাকে। পাশাপাশি বেহাল সড়ক দিয়ে চলাচলে জনভোগান্তি তীব্র আকার ধারণ করেছে। উদ্বেগজনক বিষয় হলো, এমন সমস্যা দীর্ঘদিন ধরে চললেও যথাযথ কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অভাব প্রকট। মানববন্ধনে অংশগ্রহণকারীরা যথার্থভাবেই জেলা প্রশাসক, সওজ নির্বাহী প্রকৌশলী ও পৌর প্রশাসকের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। প্রশাসনের উচিত হবে এই জনদুর্ভোগ নিরসনে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। নিয়মিত ট্রাফিক মনিটরিং, অবৈধ পার্কিং বন্ধে কঠোর ব্যবস্থা, সড়ক সংস্কার ও পরিচ্ছন্নতা রক্ষার ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। আমরা আশা করি, মল্লিকপুরবাসীর দীর্ঘদিনের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বসহকারে বিবেচনা করবে এবং অচিরেই বাস্তব পদক্ষেপ গ্রহণ করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল