সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি
দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

দুই ছাত্রীকে অপহরণ, নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অভিযোগ

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০৮:২১:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০৮:২১:৪০ পূর্বাহ্ন
দুই ছাত্রীকে অপহরণ, নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অভিযোগ
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জে দুই ছাত্রীকে অপহরণ, নির্যাতন ও ধর্ষণের চেষ্টার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শুকদেবপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আব্দুল মুকিত উচ্চ বিদ্যালয় ও তেরগ্রাম রামনগর (টাইটেল) মহিলা মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা জানান, গত ২৬ আগস্ট স্কুল-ছুটির পর দুই ছাত্রী ওষুধ কেনার জন্য স্থানীয় মিলন বাজারের একটি ফার্মেসিতে গেলে স্থানীয় তিন যুবক জুয়েল মিয়া (২৫), সাজল মিয়া (২২) ও জাবির মিয়া (২৪) তাদের জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায়। এ সময় ফার্মেসির মালিক জাহাঙ্গীর আলম ও শরিফ উদ্দিন বাধা দিলে শরিফ উদ্দিনকে মারধর করা হয়। পরে বখাটেরা দুই ছাত্রীকে জোর করে তাদের আত্মীয়ের বাড়িতে নিয়ে গিয়ে নির্যাতন চালায় ও শ্লীলতাহানি করে। খবর পেয়ে পুলিশ রাত ৮টার দিকে ভুক্তভোগী দুই ছাত্রীকে উদ্ধার করে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অভিযুক্তদের কাউকে গ্রেফতার করা হয়নি। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা বলেন, দুষ্কৃতকারীরা এর আগেও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়িয়েছে। এদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন সাচনা বাজার ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুল মুকাব্বির, তেরগ্রাম মহিলা টাইটেল মাদ্রাসার সভাপতি মিজানুর রহমান, মহতামিম মো. তোফাজ্জল হক, পল্লী চিকিৎসক জাহাঙ্গীর আলম, শুকদেবপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. লিয়াকত আলী প্রমুখ। এসময় কয়েক শতাধিক মানুষ উপস্থিত থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা সুলেমান, শরিফ উদ্দিন, মহিম উদ্দিন, রফিক উদ্দিন, সাইদুল আলম, জাকিরুল, জহুর উদ্দিন, আব্দুল ওয়াদুদ, সম্রাট, ইয়াকুব আলী, আবু বক্কর, রাসেল, লোকমান হোসেন, রিয়াজ উদ্দিন, রোকন, আলমগীর, শামসুল রাজু প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন