সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
সভাপতি আমিন, সাধারণ সম্পাদক সেলিম নির্বাচিত

মোহনপুর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন সম্পন্ন

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০৯:১৪:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০৯:৩১:১৭ পূর্বাহ্ন
মোহনপুর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন সম্পন্ন
স্টাফ রিপোর্টার ::
উৎসবমুখর পরিবেশে ও তৃণমূল নেতাদের বিপুল উপস্থিতিতে সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে সভাপতি পদে আমিনুর রশীদ ও সাধারণ সম্পাদক পদে মো. সেলিম নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সিনিয়র সহসভাপতি পদে নাজিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদ পদে আব্দুল ওয়াহাব ও সাংগঠনিক সম্পাদক পদে মনসুর আহমদ নির্বাচিত হন। সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু নির্বাচিত নেতাকর্মীদের নাম ঘোষণা করে নেতৃবৃন্দকে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেন। এদিকে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতৃবৃন্দকে ইউনিয়ন কমিটির নেতৃত্ব দেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে তৃণমূল।
বৃহস্পতিবার দুপুরে মোহনপুর ইউনিয়নের জয়নগর বাজারে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। সম্মেলনে জেলা, সদর উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোহনপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল কাদিরের সভাপতিত্বে ও আমিনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মো. আকবর আলী, জেলা বিএনপির সদস্য কাজী নাসিম উদ্দিন লালা, ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টা মো. আব্দুল হাই, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ। সম্মেলন উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু। উদ্বোধন শেষে তিনি সবার মতামতের ভিত্তিতে তৃণমূলে ত্যাগী ও নিবেদিতপ্রাণ হিসেবে স্বীকৃত উপরোক্ত ৫ জন নেতার নাম ঘোষণা করেন। সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু বলেন, উৎসবমুখর পরিবেশে মোহনপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলন শেষে সবার মতামতের ভিত্তিতে তৃণমূলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ ৫ নেতার নাম ঘোষণা করা হয়েছে। আশা করি তারা দ্রততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে আমাদের কাছে পাঠাবেন। জাতীয়তাবাদী শক্তিতে তৃণমূলে আরো সংগঠিত করতে তারা ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ