সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

সড়ক দখলমুক্ত রাখতে চাই স্থায়ী ব্যবস্থা

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ১২:৩১:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ১২:৩১:০০ পূর্বাহ্ন
সড়ক দখলমুক্ত রাখতে চাই স্থায়ী ব্যবস্থা
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের দুই পাশে দখল হয়ে যাওয়া সরকারি জায়গা থেকে সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। দুই দিনব্যাপী এ অভিযানে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ থেকে শুরু করে শান্তিগঞ্জের পাগলা বাজার পর্যন্ত যেসব দোকানপাট, বসতঘর ও স্থাপনা গড়ে উঠেছিল সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। দীর্ঘদিন ধরে মহাসড়কের দুই পাশে দখলদারিত্ব সাধারণ মানুষকে যেমন ভোগান্তিতে ফেলেছিল, তেমনি সড়কে প্রায় সময় দুর্ঘটনা ও যানজটের কারণও হয়েছিল। তবে প্রশ্ন রয়ে যায়, এই উচ্ছেদ কতটা স্থায়ী হবে? অতীতের অভিজ্ঞতা বলে, উচ্ছেদের এক-দুইদিন পরই আবার সরকারি জায়গা দখল করে দোকানপাট দাঁড়িয়ে যায়। স্থানীয় প্রভাবশালীরা ভাড়া দিয়ে বিপুল অর্থ আয়ের পথ তৈরি করে নেন। অথচ এর মাশুল গুনতে হয় পথচারী ও যাত্রীদের। সড়ক সংকুচিত হয়ে যানবাহনের চলাচল ব্যাহত হয়, মানুষের সময় ও অর্থ নষ্ট হয়, প্রাণহানির ঘটনাও ঘটে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে শুধু উচ্ছেদ অভিযানই যথেষ্ট নয়। উচ্ছেদের পর ওই জায়গা যেন আর কেউ দখল করতে না পারে, সেজন্য প্রশাসনকে নিয়মিত নজরদারি চালাতে হবে। প্রয়োজনে সড়কের পাশে সবুজায়ন বা জনকল্যাণমূলক স্থায়ী অবকাঠামো নির্মাণ করা যেতে পারে, যাতে পুনর্দখলের সুযোগ না থাকে। পাশাপাশি জনসচেতনতা বাড়ানো এবং দখলদারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ জরুরি। শুধু মাইকিং নয়, নিয়মিত জরিমানা ও শাস্তির ব্যবস্থা চালু করতে হবে। সড়ক জনপথের সম্পদ, তা ব্যক্তিগত মুনাফার উৎস নয়। এই মহাসড়ক শুধু সুনামগঞ্জ নয়, পুরো সিলেট অঞ্চলের অর্থনৈতিক প্রবাহের অন্যতম ধমনী। তাই এর পাশে অবৈধ স্থাপনা গড়ে উঠলে তার ক্ষতি বহুমাত্রিক। জনগণের স্বার্থে, সড়ক নিরাপত্তার স্বার্থে এবং সুশাসনের স্বার্থে উচ্ছেদ অভিযানকে নিয়মিত ও স্থায়ী রূপ দেওয়া এখন সময়ের দাবি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স