সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

দিরাইয়ে তিন ভাগে বিভক্ত বিএনপি

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৫ ১২:৩২:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৫ ১২:৩২:৫৫ পূর্বাহ্ন
দিরাইয়ে তিন ভাগে বিভক্ত বিএনপি
দিরাই প্রতিনিধি :: প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানেও এক হতে পারলেন না দিরাই উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ। তিন ভাগে বিভক্ত হয়ে তারা গ্রুপিং রাজনীতিতে ব্যস্ত রয়েছেন। ফলে দল শক্তি হারাচ্ছে বলে মনে করছেন রাজনীতি সচেতন ব্যক্তিবর্গ। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল সমর্থকরা মঙ্গলবার দিরাই পৌরশহরে শোভাযাত্রা ও সমাবেশ করেন। বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা শহরে জড়ো করে তাদের সাংগঠনিক শক্তির জানান দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল। অপরদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি, সাবেক সংসদ সদস্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি’র সমর্থকরা বুধবার দিরাই শহরে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি। সর্বশেষ বৃহস্পতিবার সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহবায়ক নাছির উদ্দীন চৌধুরী বলয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালন করেন। তারাও বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীদের শহরে জড়ো করে তাদের মিছিল-সমাবেশের মধ্য দিয়ে সাংগঠনিক শক্তির জানান দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দিরাই উপজেলা বিএনপির একাধিক প্রবীণ নেতা-কর্মী জানান, একসময় দিরাইয়ে নাছির উদ্দীন চৌধুরীর নেতৃত্বে দলটি পরিচালিত হতো। নাছির চৌধুরীর অনুপস্থিতিতে প্রিয়দলটি আজ তিনভাগে বিভক্ত। যেভাবে দলে একে অপরের প্রতি বিষোদগার শুরু হয়েছে, দলের ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত। তবে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা বলেছেন, দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই তারা কাজ করবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ