সুনামগঞ্জ , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না : জয়সওয়াল তাহিরপুরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান প্রধানমন্ত্রীর সহযোগিতায় দিরাই-শাল্লার উন্নয়ন করতে চাই : এমপি নাছির চৌধুরী গ্রামেগঞ্জে ১৬ ঘণ্টা লোডশেডিং, ক্ষুব্ধ গ্রাহক সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত সুরমা নদীর পাড় যেন ময়লার ভাগাড় সুরমা নদীর ভাঙন অব্যাহত : অস্তিত্ব সংকটে বাউসা-কেশবপুর গ্রাম বেহাল সড়কে ঝুঁকি নিয়ে চলাচল একটি কলেজের অভাবে অনিশ্চয়তায় হাওরের শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ, স্বপ্ন থামে মাধ্যমিকেই পাল্টা সংবাদ সম্মেলন রফিকুল ইসলামের প্রতিপক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

জামালগঞ্জে “হাওর বাঁচাও আন্দোলনের ত্রিবার্ষিক সম্মেলন

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ০৯:০৯:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ০৯:১০:০০ পূর্বাহ্ন
জামালগঞ্জে “হাওর বাঁচাও আন্দোলনের ত্রিবার্ষিক সম্মেলন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাওর বাঁচাও আন্দোলনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।‎শনিবার সকালে জামালগঞ্জে সুনামকন্ঠ কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় জামালগঞ্জ উপজেলা হাওর বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি শাহানা আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক একে কুদরত পাশা, জেলা হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি ইয়াকুব বখত বাহলুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, শান্তিগঞ্জ উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আবু সঈদ, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, জামালগঞ্জ বণিক সমিতির সভাপতি মো. মুজিবুর রহমান, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, হাবিবুর রহমান, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আক্কাস মুরাদ।‎ এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাগনার হাওর পাড়ের কৃষক, সানোয়ার হোসেন,আমিন উদ্দিন, হালির হাওরের কৃষক মাখসুদুল আলম মখসুদ, আবুল কাসেম আর্মি, আলী আমজাদ, আমিনূল ইসলাম মনি, আবুল হোসেন ভূঁইয়া প্রমুখ।
প্রথম পর্বের অনুষ্ঠান শেষে দুপুর ২টায় শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এসময় জেলা হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি ইয়াকুব বখত বাহলুলের ‎সভাপতিত্বতে সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে জামালগঞ্জ উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের নবাগত কমিটিতে জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বিন বারীকে সভাপতি ও জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক পদে নাম ঘোষণা করে আগামী সাত দিনের মধ্যে ৩১ সদস্য পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স