সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল,সম্পাদক এনাম

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ১১:৩১:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ১১:৩১:০৩ পূর্বাহ্ন
বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল,সম্পাদক এনাম
স্টাফ রিপোর্টার:: উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছে মোঃ শফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এনাম তালুকদার। এছাড়াও সহ-সভাপতি মোঃ হেলু মিয়া,সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ নির্বাচিত হয়েছেন। শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৪৭ জন ভোটাধিকার প্রয়োগ করে তাদের নির্বাচিত করে। ভোট গননা শেষে রাতে ১০ টায় ফলাফল ঘোষণা করা হয়। এর পূর্ব ইউনিয়নের গোটিলা ইউনিয়ন পরিষদের মাঠে বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি'র আহবায়ক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব হাজী নজরুল ইসলাম শাহ'র সঞ্চালনায় বড়দল উত্তর ইউনিয়ন ভবন মাঠে বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি'র কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক,সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আনিসুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল,মো রাখাব উদ্দিন,একে এম নাসের উজ্জ্বল,বালিজুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি শাখাওয়াত হাসান, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহিদ আলীসাধারণ সম্পাদক আব্দুস সামাদ মুন্সি,দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম,সাধারণ সম্পাদক নাসির মিয়া,উপজেলা যুবদল আহ্বায়ক এনামুল হক এনাম প্রমুখ। সভাপতি নির্বাচিত হবার পর এক প্রতিক্রিয়ায় শফিকুল ইসলাম জানান,হাওরাঞ্চলের বৃহত্তর জনপদ খ্যাত প্রানের বড়দল উত্তর ইউনিয়ন বাসী আমাকে বিএনপি'র সভাপতি পদে বিপুল ভোটে আমার মতো ক্ষুদ্র এই অধমকে বিজয়ী করে সবাই আমাকে চিরঋণী করে দিয়েছেন। আপনাদের ভালোবাসা,আস্থা ও সমর্থন আমার শক্তি,আমার পথচলার অনুপ্রেরণা। আমি মাটিতে শেষ মূহুর্ত পর্যন্ত কাঁদে-কাঁদ রেখে,হাতে-হাত রেখে সব সময় থাকবো। ফলাফলে সভাপতি পদে মো. শফিকুল ইসলাম (চশমা মার্কা) ১৬৫ ভোট, মো. নজরুল ইসলাম শাহ (ঘোড়া মার্কা)-১৪৫ ভোট, মো. রফিকুল ইসলাম (চেয়ার মার্কা) ১০৪ ভোট, মো. রুহুল আমিন (ছাতা মার্কা) ২৭ ভোট পেয়েছে। সহ- সভাপতি পদে মো. হেলু মিয়া (মোরগ মার্কা) ১৯৬ ভোট, মো. হাবিবুর রহমান সংগ্রাম (মাছ মার্কা )-১৮৪ ভোট এবং মো. শহিদুল ইসলাম (আম মার্কা ) ৪৬ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মো.এনাম উদ্দিন তালুকদার (ফুটবল মার্কা)-১৫৯ ভোট, আবুল কালাম আজাদ ( তালা মার্কা) ১৩৩ ভোট, মো মালু মিয়া (দোয়াত-কলম) ৮৯ ভোট এবং মো. বেলায়েত হোসেন (কাপ- পিরিচ) ৫৫ ভোট পেয়েছেন। সহ সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল্লাহ (বাই সাইকেল মার্কা ) ১১১ ভোট, মো. আলী হোসেন (বাঘ মার্কা)-১০৯ ভোট, মো. জমির হোসেন (হারিকেন মার্কা)-১০৪ ভোট এবং মো. আকির উদ্দিন (মোমবাতি মার্কা)- ৮৯ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মো. শামিম আহমদ (ডাব মার্কা)- ২২৫ ভোট, আলী নূর (সিএনজি মার্কা) ৯২ভোট, মো. নুর জামাল (মটর সাইকেল মার্কা) ৬৯ ভোট এবং দ্বীন ইসলাম (রিক্সা মার্কা) ৫৫ ভোট পেয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী