সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য
সুনামগঞ্জ সদর হাসপাতাল

ওষুধ মেয়াদোত্তীর্ণের ঘটনার তদন্ত ও আইসিইউ চালুর দাবি

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৮:৫৮:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৮:৫৮:১৩ পূর্বাহ্ন
ওষুধ মেয়াদোত্তীর্ণের ঘটনার তদন্ত ও আইসিইউ চালুর দাবি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর হাসপাতালের ভান্ডার ও বারান্দায় পাওয়া প্রায় আড়াই কোটি টাকার ওষুধ ও প্যাথলজি সামগ্রী মেয়াদোত্তীর্ণের ঘটনার তদন্ত এবং হাসপাতালের আইসিইউ দ্রুত চালুর দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের আলফাত স্কয়ারে সুনামগঞ্জ হিউম্যানিটি ক্লাব নামের একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। মানবন্ধনে বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব মো. আমিরুল হক, মানবাধিকারকর্মী নূরুল হক, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা কমিটির সহসভাপতি নুরুল হাসান, সাধারণ সম্পাদক ফজলুল করিম, হিউম্যানিটি ক্লাবের সভাপতি সুহেল আলম, সুনামগঞ্জ হাওর ও নদী রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, বিপুল পরিমাণ ওষুধ কীভাবে মেয়াদোত্তীর্ণ হলো, কারা এ ঘটনায় জড়িত তা তদন্ত করে দায়ীদের শাস্তি দিতে হবে। একই সঙ্গে তাঁরা ক্ষোভ প্রকাশ করে জানান, সব যন্ত্রপাতি থাকার পরও দুই বছর ধরে হাসপাতালের ১০ শয্যার আইসিইউ চালু হয়নি। এতে জরুরি সেবার অভাবে রোগীরা ভোগান্তিতে পড়ছেন। প্রসঙ্গত, ১ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর হাসপাতালের ভা-ার ও বারান্দা থেকে প্রায় আড়াই কোটি টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ ও প্যাথলজি সামগ্রী পাওয়া যায়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ১০ সদস্যের এবং জেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন