সুনামগঞ্জ , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি

কৃষি বর্জ্য থেকে কাগজ তৈরির পদ্ধতি উদ্ভাবনের দাবি শাবিপ্রবি শিক্ষার্থীদের

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৯:৪২:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৯:৪২:৩১ পূর্বাহ্ন
কৃষি বর্জ্য থেকে কাগজ তৈরির পদ্ধতি উদ্ভাবনের দাবি শাবিপ্রবি শিক্ষার্থীদের
সুনামকণ্ঠ ডেস্ক :: কাঠের বিকল্প হিসেবে কৃষি বর্জ্য ব্যবহার করে তৈরি করা যাবে শক্ত ও পরিবেশবান্ধব কাগজ, এমনটাই দাবি করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একদল শিক্ষার্থী। ‘বাইওপেপ নেক্সাস’ নামে শিক্ষার্থীদের ওই দলটি কাগজ তৈরির নতুন এই পদ্ধতি উদ্ভাবনের কথা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন হাব কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় এই আইডিয়ার জন্য পুরস্কৃত হয়েছে দলটি। পাঁচ সদস্যের দলটির নেতৃত্বে আছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী আনোয়ার হোসাইন। অন্যরা হলেন- মেসবাহুল ইসলাম হাদী, মো. ওমর ফারুক তালুকদার, ফাইরুজ ইয়াসমিন ও মোছা. তামান্না আফরোজ। আগস্টে হয়ে যাওয়া প্রতিযোগিতায় দলটি দেখিয়েছে, বাংলাদেশে প্রতিবছর উৎপাদিত ৬০ মিলিয়ন টনেরও বেশি কৃষি বর্জ্য হয়, যার একটি বড় অংশ অব্যবহৃত থেকে যায়। ধানের খড়, আখ ও কলা গাছের ছোবড়ার মতো বর্জ্য ব্যবহার করে তৈরি করা সম্ভব টেকসই কাগজ। এসব কাগজ পোশাক শিল্পের কার্টন, ট্যাগ, বোর্ড ও বাক্স তৈরিতে ব্যবহার করা যাবে। নিজেদের উদ্ভাবন নিয়ে দলনেতা আনোয়ার হোসাইন বলেন, প্রচলিত প্যাকেজিং শিল্প কাঠ ও প্লাস্টিকের ওপর নির্ভরশীল হওয়ায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা চেয়েছি মানুষ যে বর্জ্যকে মূল্যহীন ভেবে ফেলে দেয়, সেটিকেই টেকসই কাঁচামালে রূপ দিতে। এতে শুধু গাছ বাঁচবে না, বরং অর্থনীতি ও কর্মসংস্থানেও নতুন দিগন্ত খুলবে। দলের সদস্য ওমর ফারুক তালুকদার জানান, বাইওপেপ প্রকল্পের মাধ্যমে কৃষি বর্জ্য কাজে লাগিয়ে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব প্যাকেজিং পণ্য তৈরি সম্ভব। এটি লাখ লাখ গাছ রক্ষা করবে, ক্ষতিকর কেমিক্যালের ব্যবহার কমাবে ও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। দলটির সদস্যদের আশা, শিল্প পর্যায়ে এই প্রযুক্তি প্রয়োগ হলে বাংলাদেশের জন্য এটি হতে পারে এক অর্থনৈতিক বিপ্লব, যেখানে পরিবেশ সুরক্ষা ও কর্মসংস্থান দুটোই একসঙ্গে এগিয়ে যাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার