সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

ভিক্ষুক পুনর্বাসনে ব্যাটারিচালিত রিকশা বিতরণ

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৮:৩১:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৮:৩১:৫৭ পূর্বাহ্ন
ভিক্ষুক পুনর্বাসনে ব্যাটারিচালিত রিকশা বিতরণ
স্টাফ রিপোর্টার :: ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় সুনামগঞ্জ সদর উপজেলার দুইজন শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুককে ব্যাটারিচালিত ইলেকট্রিক রিকশা প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রাঙ্গণে এই সহায়তা বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল। আরও উপস্থিত ছিলেন আরডিএসএ সুনামগঞ্জের নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আইনুল ইসলাম ভূইয়া এবং প্রশাসনিক কর্মকর্তা জয়ন্ত কুমার তালুকদার। এসময় প্রধান অতিথি উপকারভোগীদের পারিবারিক খোঁজ-খবর নেন এবং বিতরণকৃত রিকশা নিজ দায়িত্বে রক্ষণাবেক্ষণের পাশাপাশি পুনরায় ভিক্ষাবৃত্তিতে না ফেরার আহ্বান জানান। উল্লেখ্য, এর আগে গত ৬ সেপ্টেম্বর একই কর্মসূচির আওতায় শারীরিক প্রতিবন্ধী হেপি আক্তারকে ছয়টি ছাগল পালন করার জন্য অনুদান দেওয়া হয়, যাতে তিনি আত্মনির্ভরশীল হতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ