সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৯:৩৪:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৯:৩৪:১১ পূর্বাহ্ন
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, সহকারী সমাজসেবা কর্মকর্তা একে আজাদ ভূঁইয়া, ছাতক উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনুকূল চন্দ্র দাস, সহকারী শিক্ষক সমিতির সভাপতি হারুনুর রশিদ, শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরীন আক্তার এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক হিমাদ্রি প্রসাদ মিস্ত্রি। স্বাগত বক্তব্য রাখেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মাহবুব জামান। সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল বলেন, আজকের দিনে শুধু স্কুলে গেলেই সাক্ষরতা অর্জন সম্ভব নয়। অনেকে পড়তে-লিখতে জানেন না, কিন্তু মোবাইল ফোন দক্ষতার সঙ্গে ব্যবহার করছেন। প্রযুক্তির যথাযথ ব্যবহার করলে সাক্ষরতার হার দ্রুত বাড়ানো সম্ভব। এজন্য শিক্ষকদের পাশাপাশি সমাজের সবাইকে সচেতন হতে হবে। সভায় জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ (জনশুমারি ও গৃহগণনা ২০২২) তথ্য অনুযায়ী দেশের গড় সাক্ষরতার হার ৭৪.৮০ শতাংশ। এর বিপরীতে সুনামগঞ্জ জেলায় এ হার ৬৪.৯২ শতাংশ। জেলার মধ্যে সর্বোচ্চ সাক্ষরতার হার জগন্নাথপুর উপজেলায় ৬৮.৬৬ শতাংশ এবং সর্বনি¤œ হার মধ্যনগর উপজেলায় ৫৭.৭০ শতাংশ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী