সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

মধ্যনগরে অবৈধভাবে বালু উত্তোলন, গ্রেফতার ২৪

  • আপলোড সময় : ১০-০৯-২০২৫ ১২:০৪:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৫ ১২:০৪:১২ পূর্বাহ্ন
মধ্যনগরে অবৈধভাবে বালু উত্তোলন, গ্রেফতার ২৪
স্টাফ রিপোর্টার :: মধ্যনগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪টি নৌকা থেকে ৬শ ঘনফুট বালু জব্দসহ ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের জমশেরপুর ও বদাখালি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তাদের আটক করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র বদাখালি নদীসহ বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমানের দিকনির্দেশনায় এসআই মো. হামিদুর রহমান ও এএসআই মো. আব্দুর রউফের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। এ সময় ইজারা ও সরকারি অনুমোদন ছাড়াই অবৈধভাবে উত্তোলিত বালু বহনকালে ৪টি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন ওসি মনিবুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন