সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন নাছির চৌধুরী

  • আপলোড সময় : ১০-০৯-২০২৫ ১২:১৯:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৫ ১২:১৯:৪৪ পূর্বাহ্ন
নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন নাছির চৌধুরী
দিরাই প্রতিনিধি :: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, দিরাই-শাল্লার সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক নাছির উদ্দিন চৌধুরী দীর্ঘ তিন মাস রাজধানী ঢাকায় চিকিৎসা গ্রহণ শেষে মঙ্গলবার সন্ধ্যায় দিরাই ফিরেন। এ সময় বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা-ভালোবাসায় সিক্ত হন তিনি। নাছির চৌধুরীর দিরাই আগমনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সন্ধ্যায় দিরাই শহরের থানা পয়েন্টে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন। এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক আব্দুর রশিদ চৌধুরী বলেন, দিরাই-শাল্লার গণমানুষের প্রিয়নেতা জননেতা নাছির উদ্দিন চৌধুরী দীর্ঘ তিন মাস ঢাকায় চিকিৎসা গ্রহণ শেষে মঙ্গলবার দিরাই ফিরেন। কিছুদিনের মধ্যেই উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন। তিনি দিরাই-শাল্লাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় ও দোয়া নিতে এলাকায় আসছেন। আমরা নেতাকে দিরাই উপজেলার প্রবেশদ্বার শরীফপুর থেকে মোটর শোভাযাত্রাসহ দিরাই নিয়ে আসি। এছাড়া সিলেট বিমানবন্দরে পৌছলে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এদিকে, নাছির উদ্দীন চৌধুরীর আগমন উপলক্ষে আজ বুধবার দিরাই থানা পয়েন্টে বিএনপি জনসভার আয়োজন করেছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাছির উদ্দিন চৌধুরী। এছাড়া আগামী সোমবার (১৫ সেপ্টেম্বর) শাল্লা উপজেলা বিএনপি নাছির উদ্দিন চৌধুরীর আগমন উপলক্ষে জনসভার আয়োজন করেছে। শাল্লার জনসভায়ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাছির উদ্দিন চৌধুরী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন