সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

দিরাইয়ে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

  • আপলোড সময় : ১০-০৯-২০২৫ ১২:২৯:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৫ ১২:২৯:০৪ পূর্বাহ্ন
দিরাইয়ে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ
স্টাফ রিপোর্টার :: দিরাই উপজেলায় একটি প্রাইমারি স্কুলের ৫ম শ্রেণী পড়–য়া ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (১ সেপ্টেম্বর) ওই ছাত্রীর মা বাদী হয়ে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। মোকদ্দমা নং - ১৯৩/২০২৫। মামলায় উল্লেখ করা হয়েছে, আসামি দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসা গ্রামের অমল বৈষ্ণবের ছেলে পিযুষ বৈষ্ণব (৩৬) মেয়েটিকে প্রায় এক বছর ধরে উত্ত্যক্ত করে আসছিল। পিযুষ বৈষ্ণবের এমন আচরণের ঘটনাটি গ্রামের লোকজনকে জানায় ভিকটিমের পরিবার। মামলায় আরও উল্লেখ করা হয়, গত ১৫ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৭টায় পিযুষ বৈষ্ণব মেয়েটিকে ঘরে একা পেয়ে বিয়ের প্রস্তাব দেয় এবং জোরপূর্বক শ্লীলতাহানি করে। পরে এই ঘটনায় অভিযোগ দায়ের করেন ভিকটিমের মা। অভিযোগটি আমলে নিয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত রিপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগের কপি এখনও আমাদের কাছে আসেনি। অভিযোগের কপি হাতে পাওয়ার পর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ