সুনামগঞ্জ , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি
হাওরে জলবায়ু অভিঘাত

কমছে মাছের উৎপাদন, পেশা বদলাচ্ছেন জেলেরা

  • আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০৭:৪২:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০৭:৪৫:০৪ পূর্বাহ্ন
কমছে মাছের উৎপাদন, পেশা বদলাচ্ছেন জেলেরা
শহীদনূর আহমেদ::
বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল না আসায় পানি সংকটে সুনামগঞ্জের শতাধিক হাওর। পর্যাপ্ত পানির অভাবে ব্যাহত হয়েছে মাছের প্রজনন। ফলে হাওর, নদী ও প্রাকৃতিক জলাশয়ে কমেছে মাছের উৎপাদন। ভরা মৌসুমেও হাওরে মাছ না পেয়ে জেলেদের চরম দুর্দিনে দিন কাটাতে হচ্ছে। এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকেই। জীবন জীবিকার তাগিদে জেলেদের অনেকেই এখন ঢাকামুখী। হাওর অঞ্চলের এমন দুর্দিনের পেছনে জলবায়ু পরিবর্তনের অভিঘাতকে দায়ি করছেন বিশেষজ্ঞরা। তাছাড়া প্রজনন মৌসুমে অবাধে মা ও পোনা মাছ নিধন, শুষ্ক মৌসুমে জলাশয় শুকিয়ে মাছ ধরা ও কীটনাশকের ব্যবহারে দিন দিন হাওর নদীতে মাছের উৎপাদন কমে আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে হাওর অঞ্চলের এমন নেতিবাচক প্রভাবে জেলে সম্প্রদায়ের জীবন-জীবিকা হুমকির মুখে পড়লেও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও মাছের উৎপাদন বৃদ্ধিতে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছেনা।
সম্প্রতি জেলার বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরপাড়ের জেলেপ্রধান রায়পুর, বাহাদুরপুর এলাকায় সরেজমিনে গিয়ে জানাযায়, দুই গ্রামের ৯৫ ভাগ পরিবারের জীবকা মৎস্য আহরণ। যাঁরা খরচার হাওরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন। স্থানীয়রা জানিয়েছেন, এবার হাওরে পানি কম থাকায় মাছের সংখ্যা কমে গেছে। দেরিতে পানি আসায় মাছ ডিম দিতে পারেনি। তাই ভরা মৌসুমেও মাছ ধরা পড়েনা জেলেদের জালে। মাছের উপর জীবিকার নির্ভরশীল পরিবারগুলো মাছ না ধরতে পারায় অর্থকষ্টে রয়েছেন। অনেকেই বাধ্য হয়ে মাছ ধরা ছেড়ে দিয়ে পরিবার-পরিজন নিয়ে জীবিকার সন্ধানে ঢাকাসহ দেশের বিভিন্ন শিল্প এলাকায় চলে গেছেন। চলতি বছরে দুই গ্রামের অন্তত ১৫ পরিবার জীবিকা পরিবর্তন করে অন্যত্র চলে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
রায়পুর গ্রামের জেলে মিনন্দ্র দাস বলেন, এবার হাওরে সময় মতো পানি আসেনি। পানি না আসায় মাছও কম হয়েছে। মাছ ধরতে বের হলে সারাদিনেও আশানুরূপ মাছ মিলেনা। খুব কষ্টে কাটছে আমাদের দিনকাল।

রথিন্দ্র দাস বলেন, আগের মতো মাছ না পাওয়ায় অনেকেই মাছ ধরে ছেড়ে দিয়েছে। কেউ কেউ ঢাকা চলে গেছে। আমাদের অবস্থাও খারাপ।
জেলা মৎস্য অফিস সূত্র জানিয়েছে, সুনামগঞ্জ জেলার ১২ উপজেলায় জেলে রয়েছে ১ লাখ ১ হাজার। জীবিকা পরিবর্তন করায় দিন দিন এই সংখ্যা কমে যাচ্ছে। হাওরাঞ্চলের পানি কম আসা ও মাছের প্রজনন ব্যাহত হওয়ার কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকে দায়ি করেছেন জেলা মৎস্য কর্মকর্তা শামসুল করিম। তিনি বলেন, এবার বৃষ্টিপাত কম হয়েছে। বৃষ্টিপাতের সাথে মাছের প্রজননের সম্পর্ক রয়েছে। সময় মতো মাছের প্রজনন না হওয়ায় মাছের উৎপাদন কম হয়েছে। ফলে এখানকার জেলেরা জীবিকা পরিবর্তন করছেন। আমরা চেষ্টা করছি মাছের উৎপাদন বৃদ্ধিতে মাছের পোনা অবমুক্ত করাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে। পরিবেশ সংগঠক সালেহিন চৌধুরী শুভ বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে হাওরাঞ্চলের প্রকৃতি ও পরিবেশ ও জলজ উদ্ভিদ ও মাছ বিপন্ন হওয়ায় জেলেদের উপর বিরূপ প্রভাব পড়ছে। জেলেরা পেশা হারাচ্ছেন। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে হাওরাঞ্চলের জেলে সম্প্রদায়ের জীবিকা রক্ষা ও পুনর্বাসনে সরকারি প্রণোদনার পাশাপাশি জলবায়ু ট্রাস্ট ফান্ডের বরাদ্দ গ্রহণের তাগিদ দেন তিনি।
এ ব্যাপারে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, হাওরাঞ্চলের মাছের উৎপাদন কমে আসছে। এর জন্য জলবায়ু পরিবর্তনসহ মনুষ্য অনেক কারণ দায়ী। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জলাধারের সঠিক ব্যবস্থাপনা প্রয়োজন। তিনি বলেন, প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখা, ভরাট জলাশয় খনন ও মাছের অভয়াশ্রম তৈরির পাশাপাশি জেলেদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার