সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
জেলা প্রশাসনের ভিন্নধর্মী আয়োজন

প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সেরা বংশীবাদক অন্বেষণ প্রতিযোগিতা

  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৮:০২:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৮:০২:৪৮ পূর্বাহ্ন
প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সেরা বংশীবাদক অন্বেষণ প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার :: ঐতিহ্যের লোকসংগীতকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সুনামগঞ্জে অনুষ্ঠিত হলো 'সেরা বংশীবাদক অন্বেষণ প্রতিযোগিতা’। সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এই ভিন্নধর্মী প্রতিযোগিতার আয়োজন করা হয়। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল বেলা সাড়ে ১২টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। উদ্বোধনকালে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বাঁশি আমাদের লোকসংগীত ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এই ধরনের প্রতিযোগিতা নতুন প্রতিভাদের খুঁজে বের করতে এবং আমাদের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সাহায্য করবে। তিনি আরও বলেন, আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল বংশীবাদকদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন করার। আজকে এই আয়োজনটা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জরুল হক চৌধুরী পাভেল বলেন, সেরা বংশীবাদক অন্বেষণ প্রতিযোগিতা সুনামগঞ্জে প্রথম হচ্ছে তো বটেই বৃহত্তর সিলেটেও এই প্রথম হচ্ছে। এমনকি বাংলাদেশের কথা চিন্তা করলে এইরকম বর্ণাঢ্য আয়োজনে এইধরনের প্রতিযোগিতা হয়েছে কিনা তা গুগলে সার্চ করেও খুঁজে পাইনি। এটি একটি ভিন্নধর্মী আয়োজন বলা যায়। ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপনের অংশ হিসেবে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে এই আয়োজন করে জেলা প্রশাসন। যা সংগীতের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার বার্তা দেয়। দেশের বিভিন্ন জেলা ও সুনামগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান বাঁশি বাদকরা এই প্রতিযোগিতায় অংশ নেন। তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় মুগ্ধ হন দর্শক ও বিচারকগণ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ