সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

বিশ্বম্ভরপুরে অ্যাড. আব্দুল হকের গণসংযোগ

  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৮:০৯:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৮:২৫:২৯ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে অ্যাড. আব্দুল হকের গণসংযোগ
বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জ-৪ আসনের প্রত্যন্ত এলাকায় ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি, জেলা বিএনপির সদস্য সচিব পদ মর্যাদা সম্পন্ন সদস্য অ্যাডভোকেট আব্দুল হক।

বুধবার বিশ্বম্ভরপুর বাজার থেকে শুরু হওয়া এ প্রচারণায় দলের চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে রূপসা, রক্তি ও আবুয়া নদী তীরবর্তী বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সর্বশেষ ফতেপুর ইউনিয়নের সাতগাঁও স্কুল মাঠে আয়োজিত এক সভায় বক্তব্য দেন অ্যাডভোকেট আব্দুল হক। সভায় তিনি বলেন, নিজের নামে নয়, দলের নামেই হবে স্লোগান। কোন বলয়ে বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার জন্য আমি বিশ্বম্ভরপুর বিএনপির নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। মানুষের এই অংশগ্রহণই প্রমাণ করে, বিএনপির প্রতি তাদের ভালোবাসা অটুট।
তিনি আরও বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং পার্লামেন্টে পৌঁছাতে পারি, তবে ভাটির জনপদের দীর্ঘদিনের সমস্যা ও সম্ভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দেব। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশিদ কয়েছ, উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমদ, যুগ্ম আহ্বায়ক রমজান আলী, ফতেপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহুল আমীন।

সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদল নেতা ইকবাল হোসেন এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক স¤পাদক নজরুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য খলিলুর রহমান, কবির হোসেন, আব্দুল আউয়াল, বুরহান উদ্দিন, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহীনুর আলম, উপজেলা যুবদল সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুবদল যুগ্ম আহ্বায়ক শেয়খুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, পলাশ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন, সলুকাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রহমান, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বকুল মিয়া প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন সাইজুল করিম, ইয়াহিয়া, মুজিবুর রহমান, মাফিজ, মোজ্জামিলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স