সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সিলেটে ছাত্রলীগ কর্মীর হাত-পায়ের রগ কর্তন, অভিযোগ শিবিরের বিরুদ্ধে

  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৮:১৬:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৮:১৬:৩১ পূর্বাহ্ন
সিলেটে ছাত্রলীগ কর্মীর হাত-পায়ের রগ কর্তন, অভিযোগ শিবিরের বিরুদ্ধে
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটে ছাত্রলীগের এক কর্মীর হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরিবার এজন্য ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে অভিযোগ আনলেও সংগঠনটি তা অস্বীকার করেছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে নগরের লাক্কাতুরা এলাকায় এ ঘটনা ঘটে বলে সিলেট বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান। আহত রাহাত হোসেন (২৪) নগরের বনকলাপাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওসি আনিসুর রহমান বলেন, মঙ্গলবার রাতে অজ্ঞাতপরিচয় একদল লোক রাহাতের ওপর হামলা চালায়। এ সময় তার দুই পা ও হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হামলাকারীরা। তবে কারা এই হামলা চালিয়ে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। আহত যুবক হামলাকারীদের চিনতে পারেননি বলে পুলিশকে জানিয়েছেন। তবে তার পরিবার বলছে, এ বিষয়ে তারা পরে জানাবে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এদিকে আহত রাহাতের বাবা ফারুক বলেন, গতকাল আমার ছেলের এক বন্ধুর বাবা মারা গেছে। এজন্য রাহাত তার বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। সেখানে কয়েকজন হেলমেট পরা লোক এসে তাকে কুপিয়ে চলে যায়। তার হাত ও পায়ের রগ কেটে যাওয়ার পাশাপাশি পায়ের হাড্ডি ভেঙে গেছে। রাহাতের বাম হাতের দুটি আঙ্গুল আলাদা হয়ে গেছে। তার সারা শরীরে আঘাত করা হয়েছে। সন্ধ্যার দিকে তার অস্ত্রোপচার করা হবে। রাহাত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন জানিয়ে তার বাবা বলেন, প্রায় আট থেকে নয় মাস আগে পাড়ায় জামায়াত ও শিবিরের লোকজনের সঙ্গে রাহাতের ঝামেলা হয়েছিল। পরে বিষয়টি পাড়ার মুরুব্বীরা বসে সমাধান করেন। পূর্ব শত্রুতার জেরে তারা এ হামলা করেছে। হামলার অভিযোগ অস্বীকার করে ছাত্রশিবিরের সিলেট মহানগরের সভাপতি শরীফ মাহমুদ বলেন, ডাকসু নির্বাচনের জন্য আমরা ব্যস্ত ছিলাম। আমি কেন্দ্রে আছি। তবে কিছু হলেই ছাত্রশিবিরের নাম বলা হয়; এগুলো ভিত্তিহীন। এটি মিথ্যা অভিযোগ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম

নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম