সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা মঙ্গলকাটায় পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস ওসি’র জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি

দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপি’র সম্মেলন ও কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৮:৩০:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৮:৩০:১৬ পূর্বাহ্ন
দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপি’র সম্মেলন ও কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠনের লক্ষ্যে দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের বংশীকুন্ডা বাজারে ২নং বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপিতে ৪৫৯ জন ভোটার রয়েছেন। নির্বাচনে ৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১০ জন প্রার্থী। দিনব্যাপী নির্বাচন অনুষ্ঠানের পর সভাপতি শাহেবুর আলম (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ২৩৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সেনোয়ার হোসেন (চশমা) প্রতীকে পেয়েছেন ১৯৩ ভোট। সভাপতি পদে বিজয়ী হয়েছেন শাহেবুর আলম। সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন সাইফুল ইসলাম, সাধারণ স¤পাদক পদে বিজয়ী হয়েছেন এনামুল গণি রুবেল, সহ-সাধারণ স¤পাদক পদে ইমারত হোসেন সওদাগর এবং সাংগঠনিক স¤পাদক পদে বিজয়ী হয়েছেন রাসেল মিয়া। নির্বাচন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার আবু হায়াত বলেছেন এই নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে স¤পন্ন হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউনিয়ন কমিটিতে কোনো আওয়ামী লীগ দোসরদের স্থান নেই। যদি অভিযোগ পাওয়া যায়। তবে তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, কিছু ত্যাগী নেতা-কর্মীরা অভিযোগ করে জানান, ইউনিয়ন বিএনপি’র কমিটিতে আওয়ামী লীগ দোসর রয়েছে। তারা ও নির্বাচনে ভোট প্রয়োগ করেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী

দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী