সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

দোয়ারাবাজারের মৌলা নদীতে চর সৃষ্টিতে পানি প্রবাহ বিঘ্নিত, হুমকির মুখে সেতু, বসতবাড়ি

  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ১১:৫৬:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ১১:৫৬:১০ অপরাহ্ন
দোয়ারাবাজারের মৌলা নদীতে চর সৃষ্টিতে পানি প্রবাহ বিঘ্নিত, হুমকির মুখে সেতু, বসতবাড়ি
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজার-বাঁশতলা সড়কের মৌলা নদীর ব্রিজটি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। নদীর পূর্ব দিকে পানির স্রোতে ব্রিজের খুঁটি কেটে গিয়ে দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে পশ্চিম দিকে চর জেগে ওঠায় পানির স্বাভাবিক প্রবাহ বাঁধাগ্রস্ত হচ্ছে, ফলে আশেপাশের বসতবাড়ি ও ব্রিজ হুমকির মুখে রয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত আবেদন জানানো হলেও এখনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। আবেদনকারীরা জানিয়েছেন, ব্রিজটি ধসে পড়লে কোটি টাকার সরকারি সম্পদ নষ্ট হওয়ার পাশাপাশি হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়বে। মৌলারপাড় গ্রামের রফিক মিয়া জানান, চরের কারণে পানির স্রোতে আটকে যাচ্ছে। এতে ব্রিজসহ অন্তত ১০টি পরিবার ঝুঁকিতে রয়েছে। পাহাড়ি ঢলে ঘরবাড়ি ভেসে যেতে পারে। একই গ্রামের ঝর্ণা আক্তার বলেন, আমরা কয়েকটি পরিবার ভয়ে দিন কাটাচ্ছি। দ্রুত চর কেটে দেওয়ার দাবি জানাই। স্থানীয় বাসিন্দা হারুন মিয়া, দেলোয়ার হোসেন, শাহীন মিয়া, রিপন মিয়া ও আজিজ মিয়া বলেন, চর সৃষ্টি হওয়ায় পানির প্রবাহ বিঘ্নিত হয়ে ব্রিজ ও বসতবাড়ি উভয়ই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। রাঙাউটি গ্রামের আমীর আলী, কলাউড়া গ্রামের সুন্দর আলী ও সাহেব আলী জানান, চর দ্রুত অপসারণ না হলে শুধু ব্রিজ নয়, হাওরের ফসলও ব্যাপক ক্ষতির মুখে পড়বে। এ বিষয়ে জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ বলেন, বিষয়টি আমরা অবগত আছি। নদীর চর কাটার বিষয়ে পানি উন্নয়ন বোর্ড ও বিএডিসি-কে অবহিত করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ