সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক

কুরবাননগর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন সম্পন্ন

  • আপলোড সময় : ১২-০৯-২০২৫ ১২:১২:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৫ ১২:১৪:৩৯ পূর্বাহ্ন
কুরবাননগর ইউনিয়ন বিএনপি’র সম্মেলন সম্পন্ন
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাইজবাড়ী পূর্বপাড়ায় এই সম্মেলনে মো. আতিকুর রহমানকে সভাপতি ও মতিউর মেম্বারকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কুরবাননগর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আবুল কালামের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মতিউর রহমানের সঞ্চালনায় আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। সম্মেলনের উদ্বোধন করেন সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু এবং যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, রেজাউল হক, আবুল কালাম আজাদ, কাজী নাসিম উদ্দিন লালা, সাবেক জেলা বিএনপি উপদেষ্টা আব্দুল হাই, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম রাজু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তারা তাঁদের বক্তব্যে আগামী দিনের সকল আন্দোলন-সংগ্রামে দলের সকল স্তরের নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানান। একই সাথে, নবীন ও প্রবীণদের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি গঠনের ওপর জোর দেন, যা আগামী দিনে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। সম্মেলনে জেলা, উপজেলা, ইউনিয়ন-ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল