সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

আমন আবাদ : কৃষকের মুখে হাসি থাকুক

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৮:৪২:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০৮:৪২:৪৯ পূর্বাহ্ন
আমন আবাদ : কৃষকের মুখে হাসি থাকুক
সুনামগঞ্জের হাওরে এ বছর আমন আবাদ যেন প্রকৃতির এক আশীর্বাদ হয়ে এসেছে। অতিবৃষ্টি বা অনাবৃষ্টি - কোনোটিই এ মৌসুমে কৃষিকে বিপর্যস্ত করতে পারেনি। ফলে কৃষক নির্বিঘেœ বীজতলা প্রস্তুত, চারা রোপণ ও পরিচর্যা স¤পন্ন করতে পেরেছেন। কৃষি অধিদপ্তরও জানিয়েছে, এ বছর ৮৩ হাজার ৫২০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে, যার লক্ষ্যমাত্রা ২ লাখ ১৬ হাজার ৯৯৭ মেট্রিক টন চাল। প্রকৃতি অনুকূলে থাকলে এ লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদনের সম্ভাবনা প্রবল। এটি নিঃসন্দেহে দেশের খাদ্য নিরাপত্তার জন্য আশাব্যঞ্জক বার্তা। তবে এই আশার মধ্যেও কৃষকের কিছু আক্ষেপ রয়েছে। কৃষকরা বলছেন, সরকারের দেওয়া সার ও বীজের প্রণোদনা সীমিত সংখ্যক কৃষকের হাতেই পৌঁছেছে। বাস্তবে আমন আবাদে যেসব কৃষক মাঠে ঘাম ঝরাচ্ছেন, তাদের অধিকাংশই কোনো সহায়তা পাননি। অথচ বর্তমান সময়ে এক কিয়ার জমিতে চাষাবাদ করতে ৫ থেকে ৬ হাজার টাকা খরচ হয়। উৎপাদন ভালো হলেও বাজারে ন্যায্যমূল্য না পেলে কৃষকের কষ্ট পুষিয়ে ওঠে না। ফলে বাম্পার ফলনের আনন্দ অনেক সময় কৃষকের ঘরে ধরা দেয় না। আমন ধান শুধু সুনামগঞ্জ নয়, দেশের খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই কৃষকের সঠিক প্রণোদনা, সময়মতো সার-বীজ সরবরাহ, সুষ্ঠু বাজারব্যবস্থা ও ন্যায্যমূল্য নিশ্চিত করা এখন সময়ের দাবি। পাশাপাশি মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের নিয়মিত পরামর্শ ও তদারকি কৃষককে সঠিক পথে পরিচালিত করতে পারে। আমরা মনে করি, প্রকৃতি যদি আমনের জন্য আশীর্বাদ হয়ে থাকে, তবে সরকারের নীতিগত সহায়তা ও বাজার ব্যবস্থাপনাই হবে এর প্রকৃত পূর্ণতা। কেবল মাঠে উৎপাদন নয়, কৃষকের ঘরে হাসি ফোটাতে হলে ন্যায্যমূল্য নিশ্চিত করার কোনো বিকল্প নেই। কৃষকের ঘামে সিঞ্চিত ধানই দেশের খাদ্য ভিত্তি - এ বাস্তবতা ভুলে গেলে চলবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি