সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
সভাপতি মোসায়েল আহমেদ, সাধারণ সম্পাদক তুজাম্মিল হক

তাহিরপুরে হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন সম্পন্ন

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৮:৪৫:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০৯:৩৬:১৭ পূর্বাহ্ন
তাহিরপুরে হাওর বাঁচাও আন্দোলনের সম্মেলন সম্পন্ন
স্টাফ রিপোর্টার ::
হাওর বাঁচাও আন্দোলন, তাহিরপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এই সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। এই সম্মেলনে নতুন কমিটি গঠনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য সংগঠনের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়।
এসময় তিনি বলেন, হাওর বাঁচাও আন্দোলন একটি অরাজনৈতিক সংগঠন। এখানে যারা যুক্ত হবেন, তাদের অবশ্যই সততা এবং স্বেচ্ছায় হাওরবাসীর জন্য কাজ করার মানসিকতা থাকতে হবে। তিনি আরও বলেন, ২০১৭ সালের বন্যার ফসলহানির পর এই সংগঠনটি সক্রিয় হয় এবং তখন থেকে হাওরের ফসল ও জীববৈচিত্র্য রক্ষা, ফসলরক্ষা বাঁধের অনিয়মের প্রতিবাদ এবং স্থানীয় জনগণের অধিকার রক্ষায় কাজ করে আসছে। সম্মেলনে সভাপতিত্ব করেন হাওর বাঁচাও আন্দোলন তাহিরপুর উপজেলা শাখার সভাপতি কবি মোসায়েল আহমদ।
এছাড়াও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়াউর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি গণি আনসারী, শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুসাঈদ, তাহিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তুজাম্মিল হক নাছরুম এবং দৈনিক কালবেলা’র তাহিরপুর উপজেলা প্রতিনিধি সৈকত হাসান প্রমুখ।
আলোচনা সভা শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। কবি মোসায়েল আহমেদকে সভাপতি এবং তুজাম্মিল হক নাছরুমকে সাধারণ সম্পাদক করে গঠিত হয়েছে নতুন কমিটি।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে আতিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আহম্মদ কবির ও কামরুল হাসান রাজু নির্বাচিত হয়েছেন। উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে এবং হাওরের মানুষের অধিকার রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী