সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

অন্যায় সুপারিশ নিয়ে কেউ আমার অফিসে আসবেন না : নবাগত পুলিশ সুপার

  • আপলোড সময় : ১০-০৯-২০২৪ ১২:৩৭:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৪ ১২:৩৭:২৪ পূর্বাহ্ন
অন্যায় সুপারিশ নিয়ে কেউ আমার অফিসে আসবেন না : নবাগত পুলিশ সুপার
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার আ.ক.ম আনোয়ার হোসেন খান বলেছেন, অন্যায় সুপারিশ নিয়ে কেউ আমার অফিসে আসবেন না। আমি সুনামগঞ্জে এসেছি, সুনাম নিয়ে ফিরে যাবো। তিনি বলেন, অপরাধ দমনে জনগণই পুলিশ। পুলিশ যেমন অপরাধীকে ধরতে পারে, তেমনি জনগণও অপরাধীকে ধরিয়ে দিতে পারেন। পুলিশ সুপার বলেন, সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার অন্তর্ভুক্ত ধোপাজান নদীর লিজ নেই। টাস্কফোর্স গঠন করে অভিযান চালিয়ে এই সরকারি সম্পদ বালু-পাথর রক্ষা করা হবে। সোমবার সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ সুপার আ.ক.ম আনোয়ার হোসেন খান বলেন, আমি সুনামগঞ্জে এসেছি। আমি সুনামগঞ্জের বাসিন্দা হিসাবে কাজ করতে চাই। যেমন আপনারা চান সুনামগঞ্জের পরিবেশ অপরাধমুক্ত থাকতে। এই জন্য আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। একাধিক সাংবাদিককে আসামি করে সুনামগঞ্জের আদালতে যে মামলা হয়েছে, এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, সাংবাদিক, পুলিশ, ছাত্র, নেতা-কর্মী বা ব্যবসায়ী যেই হোক না কেন অপরাধের সাথে জড়িত থাকার প্রমাণ পেলেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আদালত থেকে এই মামলা তদন্তের দায়িত্ব পেয়েছেন বলেও সাংবাদিকদের জানান। এ সময় সাংবাদিকেরা এই মামলার সুষ্ঠু তদন্তপূর্বক আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার আ.ক.ম আনোয়ার হোসেন খান বলেন, তাহিরপুরের যাদুকাটা নদী ও ধোপাজান চলতি নদীর লীজ দেওয়ার বিষয় জেলা প্রশাসক দেখেন। আমি আলাপ করেছি, টাস্কফোর্স গঠন করে অভিযান করা হবে। চাঁদাবাজসহ সকল অপরাধীদের আইনের আওতায় আনা হবে। পুলিশ সুপার বলেন, ইজারাবিহীন ধোপাজান চলতি নদীতে অবাধে বালু-পাথর উত্তোলন করা হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে চাঁদাবাজি করা হচ্ছে এবং যাদুকাটা নদীরপাড় কেটে গ্রামের চিত্র পাল্টে দিয়েছে। বিভিন্ন গ্রুপে অবৈধ ফায়দা লুটছে। এসব খবর আমার কাছে আছে। তা খুঁজে বের করে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশ সুপার আ.ক.ম আনোয়ার হোসেন খান আরও বলেন, শহরকে যানজটমুক্ত করতে ট্রাফিক পুলিশের সাথে বৈঠক করে লেগে থাকা যানজটের সুষ্ঠু সমাধান বের করা হবে। একই সাথে লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে সুনামগঞ্জ পৌরসভার দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল করিমের সাথেও আলোচনা হয়েছে। তবে শহরের হাছন তোরণ থেকে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত ফোর লেন সড়ক নির্মাণের কাজ শুরু হবে। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে আলাপ হয়েছে বলে জানান তিনি। সবশেষে সুনামগঞ্জে মাদক প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করার বিষয়ে তিনি জানান। এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন নবাগত পুলিশ সুপার আ.ক.ম আনোয়ার হোসেন খান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অ্যাড. আইনুল ইসলাম বাবলু, দৈনিক সুনামগঞ্জের খবরের স¤পাদক পংকজ দে, সাংবাদিক রওনক বখত, লতিফুর রহমান রাজু, মাসুম হেলাল, আল হেলাল, শহীদ নুর আহমদ, মাহবুবুর রহমান পীর, এ.আর জুয়েল, এমরানুল হক চৌধুরী প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ