সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

তাহিরপুরে বিএনপি নেতার ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৯:০১:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০৯:০১:২৫ পূর্বাহ্ন
তাহিরপুরে বিএনপি নেতার ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে বিএনপি নেতা ইসমাইল মিয়ার ওপর হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের একতা বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা উত্তর বড়দল ইউনিয়ন ওয়ার্ড বিএনপি’র সদস্য ইসমাইল মিয়া (৩০), বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত ৬ সেপ্টেম্বর উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে ভোট দিতে যাওয়ার পথে একতা বাজারের গোদারা ঘাটে পূর্ব বিরোধের জেরে স্থানীয় আ.লীগ নেতা নবাব মিয়া ও তার সহযোগীরা ইসমাইল মিয়ার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা প্রথমে তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা হলেও নবাব মিয়া এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ করা হয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ফজলুল হক, মাসুক মিয়া, হোসেন আলী, জালাল উদ্দিন, শিবলু মিয়া, হরমত আলী, উসমান গণি, সাদেক মিয়া, আব্দুল আলী, আমির আলী, আব্দুল হাসেম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন