সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন

শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা চায় খেলাফত মজলিস : ড. আব্দুল কাদের

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৯:০৪:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০৯:০৪:১২ পূর্বাহ্ন
শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা চায় খেলাফত মজলিস : ড. আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার :: খেলাফত মজলিসের মহাসচিব ড. আব্দুল কাদের বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত করা হয়েছে। নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে। এদেশের আপামর জনতা নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দিবে না। সব ধরনের ফ্যাসিবাদী কার্যকলাপ প্রতিহত করতে আগামী সংসদ নির্বাচনে জয়ী হয়ে শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় খেলাফত মজলিস। আমরা চাই এদেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, শরিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হোক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজ শেখ মুশতাক আহমদ-এর নির্বাচনী প্রচারণার লক্ষ্যে আয়োজিত জনসভায় তিনি এই কথাগুলো বলেন। খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে শুক্রবার বেলা ২টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে হাফিজ মাওলানা জামিনুল হক আমিনীর সভাপতিত্বে ও পৌর সভাপতি মাওলানা সোহেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. মুনতাছির আলী। বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট জেলা শাখার সহ সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর আলী, সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা আক্তার হোসাইন, সহ সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা আলী খান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, মালয়েশিয়ার কুয়ালামপুর শাখার সভাপতি আব্দুর রব, শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল ঈমান, জগন্নাথপুর উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা হাবিবুর রহমান মিসবাহ, মাওলানা তোফায়েল আহমদ, সহ সাধারণ সম্পাদক নুর আহমদ মাছুম, নবীগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা নুরে আলম আনসারী, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আখলাকুর রহমান, সহ সভাপতি মো. গয়াস মিয়া, সুনামগঞ্জ জেলা ছাত্র মজলিস সভাপতি এনামুল হক আলী, সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্র মজলিসের সভাপতি আব্দুল বাছিত, সাবেক ছাত্র মজলিস নেতা শিব্বির আহমদ, জগন্নাথপুর পৌর সেক্রেটারি আমিনুর রহমান, পাইলগাঁও দক্ষিণ ইউনিয়ন খেলাফত মজলিস সভাপতি মাওলানা আখলাকুর রহমান। নাতে রাসুল পাঠ করেন মারজান আহমদ, শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্র মজলিস নেতা মোফাজ্জল করীম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা