সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

শারদীয় দুর্গোৎসব উদযাপনে মতবিনিময়

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৯:১২:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০৯:১২:২৪ পূর্বাহ্ন
শারদীয় দুর্গোৎসব উদযাপনে মতবিনিময়
স্টাফ রিপোর্টার :: জেলা পূজা উদযাপন পরিষদ, সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ স¤পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক স¤পাদক ও জেলা উদযাপন পরিষদের সাধারণ স¤পাদক বিমল বণিক, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাড. গৌরাঙ্গ পদ দাস, শিক্ষক কলি তালুকদার আরতি, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক স¤পাদক অ্যাড. রাধাকান্ত সূত্রধর, সদর উপজেলা শাখার সভাপতি সন্তোষ রায় সন্তো। জেলা পূজা উদযাপন পরিষদের মহিলা বিষয়ক স¤পাদক রূপালী সোম প¤পা, সহ-স¤পাদক জবা ঘোষ, সদর উপজেলা শাখার সাধারণ স¤পাদক বলাই এষ এবং পৌর শাখার সাধারণ স¤পাদক বিধান দাসের যৌথ উপস্থাপনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য মিন্টু চৌধুরী, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সমাজকল্যাণ সম্পাদক মহিতোষ চৌধুরী, শিক্ষক কানন বন্ধু রায়, পৌর কমিটির সাংস্কৃতিক স¤পাদক বিধান বণিক বাধন, জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য শশী কান্ত ঘোষ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুধীন চন্দ্র পাল, দিরাই উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য স্বাধীন কুমার চৌধুরী, জামালগঞ্জ উপজেলা সিনিয়র যুগ্ম সাধারণ স¤পাদক মধুসূদন রায়, বিশ্বম্ভরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ স¤পাদক সাংবাদিক স্বপন কুমার বর্মণ, শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি জ্যোতিভূষণ তালুকদার, ছাতক উপজেলা সাধারণ স¤পাদক বাবুল রায়, ছাতক উপজেলা আহ্বায়ক বিজন কান্তি দে, দোয়ারা উপজেলা সাধারণ স¤পাদক অজিত কুমার দাস, সদর উপজেলা মহিলা স¤পাদক সুপ্রভা কর, জেলা পূজা উদযাপন পরিষদের বিমলাংশু রায়, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ স¤পাদক বিপ্রেশ রায় বাপ্পি। এছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা সাংগঠনিক স¤পাদক অনুপ কান্তি রায় মলয়, দপ্তর স¤পাদক সুমন দাস, জেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর স¤পাদক পরিমল তালুকদার, পূজা উদযাপন পরিষদ পৌর শাখার সহ-সভাপতি শ্যামল কান্তি রায়। মতবিনিময় সভায় বক্তারা বলেন, পূজা উদযাপন পরিষদ একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন। ১৯৭২ সালে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও শারদীয় দুর্গোৎসব উদযাপন করবে। এ উপলক্ষে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। বক্তারা বলেন, আগামী ১৬ সেপ্টেম্বর সকালে দেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকেশ্বরী মন্দিরে মতবিনিময় করবেন। এই সভায় আমাদের শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে ৫ দিনের ছুটি মঞ্জুর করার দাবি জানাই। বক্তারা বলেন, সুনামগঞ্জের বিভিন্ন স্থানে মন্দিরের জায়গা বেদখল হয়েছে। তাই এসব জায়গা উদ্ধারের দাবি জানাচ্ছি। মতবিনিময় সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জ শহরে শনি দেব-এর কোনো মন্দির নেই। তাই এটি নির্মাণের উদ্যোগ নিতে হবে। বক্তারা পূজা অনুষ্ঠানের আগে শহরের ও বিভিন্ন উপজেলার সকল রাস্তাঘাট দ্রুত মেরামতের দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক