সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

শান্তিগঞ্জে ফ্রি চক্ষু শিবির বাস্তবায়নে সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৯:১৪:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০৯:১৪:১৪ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে ফ্রি চক্ষু শিবির বাস্তবায়নে সংবাদ সম্মেলন
শান্তিগঞ্জ প্রতিনিধি :: বিনামূল্যে চক্ষু শিবির সফলভাবে স¤পন্ন করতে ও সাধারণ মানুষকে চক্ষু শিবির স¤পর্কে অবগত করতে সংবাদ সম্মেলন করেছেন যুক্তরাজ্য প্রবাসী ও সচেতন নাগরিক পরিষদের চেয়ারম্যান রেজাউল কবির জায়গীরদার রাজা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারে পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি জানান, বিনামূল্যের এ চক্ষু শিবির অনুষ্ঠিত হবে আগামী ২০ সেপ্টেম্বর, শনিবার। সচেতন নাগরিক পরিষদ, শান্তিগঞ্জ ও বিএনএসবি চক্ষু হাসপাতাল, মৌলভীবাজারের যৌথ ব্যবস্থায় বাস্তবায়ন হবে এই চক্ষু শিবির। শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে সব ধরনের চক্ষু রোগীদের সেবা প্রদান। অপারেশনের রোগীদের বিনা খরচে মৌলভীবাজারের বিএনএসবি চক্ষু হাসপাতালে অপারেশন করানো হবে। যাতায়াতের খরচও বহন করবেন আয়োজকরা। দরিদ্র রোগীদের চশমা, ঔষধপত্রসহ সব সুযোগ-সুবিধা প্রদান করা হবে বিনামূল্যে। রেজাউল কবির জায়গীরদার রাজা বলেন, শান্তিগঞ্জ উপজেলার বিশেষ করে জয়কলস, পশ্চিম বীরগাঁও, পাথারিয়া ও শিমুলবাঁক ইউনিয়নের চক্ষু রোগীদেরকে এ সেবা প্রদান করা হবে। অন্যান্য ইউনিয়নের তুলনায় এই চারটি ইউনিয়ন ‘রিমোট’ অঞ্চলে অবস্থিত। তাদেরকে বাড়ির কাছে সেবা পৌঁছে দিতে আমাদের এ উদ্যোগ। ভুক্তভোগী চক্ষু রোগীরা নির্দ্বিধায় আসার জন্য অনুরোধ করছি। খুবই উন্নতমানের ডাক্তাররা এখানে আসবেন, চিকিৎসা দেবেন। সেবায় কোনো কার্পণ্য হবে না। পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন বলেন, মূলত পরকালীন সুখ ও শান্তি লাভের আশায় আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে এ আয়োজন করছি। সকলের সহযোগিতা কামনা করি। রেজাউল কবির জায়গীরদার রাজা ও লুৎফুর রহমান জায়গীরদার খোকন ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক পরিষদের সভাপতি মঞ্জুর আলী, কোষাধ্যক্ষ আবদুল ওয়াদুদ ও সদস্য সেলিম আহমদসহ উপজেলার সাংবাদিকবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স